চট্টগ্রাম ০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও সবুজায়নের লক্ষ্যে আম গাছের চারা রোপণ

পোনাবালিয়ায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মুবিন

মোঃ খলিলুর রহমান
  • আপডেট সময় : ১১:২৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি | ১৩ জুন ২০২৬ : পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) বিকেলে পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাডভোকেট মো. মিজানুর রহমান মুবিনের উদ্যোগে এ কর্মসূচির সূচনা হয়।

কর্মসূচির আওতায় পোনাবালিয়া ইউনিয়নের দারুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণ, ইউনিয়ন পরিষদ চত্বর এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের পাশে উন্নত জাতের আম গাছের চারা রোপণ করা হয়। স্থানীয় বাসিন্দা, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এ বৃক্ষরোপণ কার্যক্রম প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোনাবালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউনুস মোল্লা, ঝালকাঠি পরিবেশ রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব ও ছাত্রনেতা আসিফ আল ইমরান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা নজরুল ইসলাম, মো. মুরাদ হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াছিন আরাফাত, যুগ্ম আহ্বায়ক মো. আসলামসহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় অ্যাডভোকেট মুবিন বলেন, “পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, এটি অর্থনৈতিক ও সামাজিকভাবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানাই।”

স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তরুণ প্রজন্মকে বৃক্ষরোপণে উৎসাহিত করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও সবুজায়নের লক্ষ্যে আম গাছের চারা রোপণ

পোনাবালিয়ায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মুবিন

আপডেট সময় : ১১:২৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬