চট্টগ্রাম ০২:২২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

নবীগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

বুলবুল আহমেদ নবীগঞ্জ, হবিগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:১৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাশক্তি এবং প্রযুক্তিনির্ভর সমস্যা সমাধানের দক্ষতা বিকাশে হবিগঞ্জের নবীগঞ্জে দিনব্যাপী “স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি” অনুষ্ঠিত হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশের তত্ত্বাবধানে এবং এডুকেশনাল ইঞ্জিনিয়ারিং সাপোর্ট সিস্টেম (ইইএসএস)-এর আয়োজনে শুক্রবার (১২ জুন) নবীগঞ্জের জে কে মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। প্রদর্শনীতে উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প, প্রযুক্তিনির্ভর সমাধান, গবেষণাভিত্তিক কাজ এবং সম্ভাবনাময় স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসি, উপজেলা পজীপ কর্মকর্তা সাকিল আহমেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহনাজ ইসলাম এবং নবীগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক রেজাউল আলম।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণ, স্মার্ট কৃষি, প্রযুক্তির ব্যবহার, জ্বালানি সাশ্রয়, স্বাস্থ্যসেবা এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার উদ্ভাবনী সমাধান নিয়ে প্রকল্প উপস্থাপন করেন। তাদের উপস্থাপনা অতিথি ও দর্শনার্থীদের ব্যাপক প্রশংসা কুড়ায়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, “বর্তমান বিশ্বে জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে গবেষণা ও উদ্ভাবনী মনোভাব সৃষ্টি করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
আয়োজকরা জানান, এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পাশাপাশি তারা ভবিষ্যতে উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে অনুপ্রাণিত হবে এবং বিজ্ঞানমনস্ক নতুন প্রজন্ম গড়ে উঠবে।
দিনব্যাপী এ প্রদর্শনীতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ঘুরে দেখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

নবীগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:১৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬