চট্টগ্রাম ০১:২২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিনির্ভর চিন্তার বিকাশে ব্যতিক্রমী আয়োজন

পাঁচবিবিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামের উদ্বোধন

মোঃ বাবুল হোসেন
  • আপডেট সময় : ০৯:১৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাট | ১২ জুন ২০২৬ : “মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামের উদ্বোধন করা হয়েছে। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণা মনোভাব এবং উদ্যোক্তা দক্ষতা বিকাশে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

শুক্রবার (১২ জুন) সকাল ১০টায় পাঁচবিবি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (এসইডিপি)-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী প্রকল্প, প্রযুক্তিনির্ভর সমাধান এবং নতুন উদ্যোক্তা ধারণা প্রদর্শনের সুযোগ সৃষ্টি করা হয়।

পরে উপজেলা পরিষদ সম্প্রসারিত কমপ্লেক্স ভবনের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বিজ্ঞান শিক্ষা, প্রযুক্তি উদ্ভাবন এবং তরুণ প্রজন্মের সৃজনশীলতা বিকাশে সরকারের বিভিন্ন উদ্যোগের বিষয়ে আলোচনা করেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ জহির রায়হান, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ আবু হাসনাত মণ্ডল হেলাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার মো. জহুরুল ইসলাম, উচাই জেরকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাইসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা স্টেডিয়াম মাঠে শিক্ষার্থীদের নিজস্ব উদ্ভাবনী প্রকল্পের স্টল পরিদর্শন করেন। এ সময় তারা শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন প্রকল্প সম্পর্কে খোঁজখবর নেন এবং ভবিষ্যতে আরও গবেষণামুখী কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।

আয়োজকরা জানান, এ ধরনের স্টার্টআপ ও বিজ্ঞানভিত্তিক প্রদর্শনী শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি, উদ্ভাবনী চিন্তা বিকাশ এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিনির্ভর চিন্তার বিকাশে ব্যতিক্রমী আয়োজন

পাঁচবিবিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামের উদ্বোধন

আপডেট সময় : ০৯:১৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬