চট্টগ্রাম ০৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সেনবাগে মাদক ব্যবসা নিয়ে সংঘর্ষের জেরে প্রাণ গেল স্কুলছাত্রের, এলাকায় উত্তেজনা

নোয়াখালীতে মাদক ব্যবসা নিয়ে সংঘর্ষে SSC পরীক্ষার্থী নিহত, আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক

মোঃ জসিম উদ্দিন সেনবাগী নোয়াখালী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬ ২২৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সেনবাগ উপজেলায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সেনবাগ উপজেলার ৯নং নবীপুর ইউনিয়নের শান্তিরহাট বাজার এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে উত্তেজনা চলছিল। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় মাদক ব্যবসায়ী ও কথিত কিশোর গ্যাং লিডার মোঃ হারুন অর রশিদ ও তার সহযোগীরা এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এ নিয়ে সচেতন মহল ও শিক্ষিত যুবসমাজ বিভিন্ন সময় প্রতিবাদ করে আসছিল।

অভিযোগ রয়েছে, গত সপ্তাহেও স্থানীয় যুবকরা মাদক ব্যবসায় বাধা দিলে অভিযুক্তদের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় শান্তিরহাট বাজার এলাকায় আবারও মাদক বিক্রির অভিযোগ ওঠে। এ সময় স্থানীয় কয়েকজন যুবক বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও পরে সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, সংঘর্ষের একপর্যায়ে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে ফাহিম (১৬) নামে এক স্কুলছাত্র গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ফাহিম সেনবাগ উপজেলার দেবীসিংপুর এলাকার বাসিন্দা এবং ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তবে এ ঘটনায় এখনো আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সেনবাগে মাদক ব্যবসা নিয়ে সংঘর্ষের জেরে প্রাণ গেল স্কুলছাত্রের, এলাকায় উত্তেজনা

নোয়াখালীতে মাদক ব্যবসা নিয়ে সংঘর্ষে SSC পরীক্ষার্থী নিহত, আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক

আপডেট সময় : ০৫:০৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬