চট্টগ্রাম ০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি, চরম দুর্ভোগে শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ

চট্টগ্রামের শাহ আমানত নোমান কলেজ সড়কে ভয়াবহ জলাবদ্ধতা, দুর্ভোগে হাজারো শিক্ষার্থী ও পথচারী

ইব্রাহিম হাওলাদার
  • আপডেট সময় : ০৮:৫৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম নগরীর শাহ আমানত নোমান কলেজ সংলগ্ন সড়কে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে তীব্র জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় গুরুত্বপূর্ণ এই সড়কটি এখন প্রায় হাঁটুপানির জলাবদ্ধ এলাকায় পরিণত হয়েছে। এতে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, বৃষ্টি হলেই পুরো সড়ক পানিতে তলিয়ে যায়। জমে থাকা পানির দুর্গন্ধ ও নোংরা পরিবেশে সাধারণ মানুষের চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে। অনেক পথচারী বাধ্য হয়ে পাশের দোকানঘরের ভেতর দিয়ে চলাচল করছেন। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী, নারী ও বৃদ্ধদের ভোগান্তি সবচেয়ে বেশি।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও স্থায়ী সমাধানে কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। সামান্য বৃষ্টিতেই সড়কে হাঁটুপানি জমে থাকায় যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে। অনেকেই জুতা-স্যান্ডেল হাতে নিয়ে পানি পার হচ্ছেন।
স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, জলাবদ্ধতার কারণে ক্রেতা কমে গেছে। দোকানের সামনে পানি জমে থাকায় ব্যবসায় বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এছাড়া পথচারীরা দোকানের ভেতর দিয়ে চলাচল করায় ব্যবসা পরিচালনাও কঠিন হয়ে পড়েছে।

একজন পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রতি বৃষ্টিতেই এই সড়ক পানিতে ডুবে যায়। পানি এত নোংরা যে পায়ে কাটা লাগলে ইনফেকশন হওয়ার ভয় থাকে। দ্রুত ড্রেনেজ ব্যবস্থা উন্নত করে এই দুর্ভোগ থেকে আমাদের মুক্তি দিতে হবে।”

স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ ও সড়কের পানি নিষ্কাশনের স্থায়ী সমাধান না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে। তারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর আশা, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি, চরম দুর্ভোগে শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ

চট্টগ্রামের শাহ আমানত নোমান কলেজ সড়কে ভয়াবহ জলাবদ্ধতা, দুর্ভোগে হাজারো শিক্ষার্থী ও পথচারী

আপডেট সময় : ০৮:৫৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬