চট্টগ্রাম ০৯:০২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন ও স্টার্টআপ ভাবনায় তরুণদের উদ্বুদ্ধ করতে বাউফলে ব্যতিক্রমী আয়োজন

বাউফলে শিক্ষার্থীদের স্টার্টআপ ও ইনোভেশন আইডিয়া শেয়ারিং সেমিনার অনুষ্ঠিত

শামিম, পটুয়াখালী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৫০:১১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে “Startup, Science Project and Innovation Idea Sharing Program” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ।

“মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশগ্রহণ করেন। তারা বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী প্রজেক্ট, প্রযুক্তিনির্ভর স্টার্টআপ পরিকল্পনা এবং সৃজনশীল ইনোভেশন আইডিয়া উপস্থাপন করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, প্রযুক্তিবান্ধব এবং উদ্ভাবনী চিন্তাধারায় এগিয়ে আসতে হবে। তরুণদের স্টার্টআপ ও গবেষণাভিত্তিক কার্যক্রম দেশের অর্থনীতি ও প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ ভবিষ্যতে জ্ঞানভিত্তিক অর্থনীতির দিকে আরও দ্রুত এগিয়ে যাবে। তিনি তরুণদের প্রযুক্তি ও উদ্ভাবনী কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিটির আয়োজন করে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট ফাউন্ডেশন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা। বাস্তবায়নে ছিল উপজেলা প্রশাসন, বাউফল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন ও স্টার্টআপ ভাবনায় তরুণদের উদ্বুদ্ধ করতে বাউফলে ব্যতিক্রমী আয়োজন

বাউফলে শিক্ষার্থীদের স্টার্টআপ ও ইনোভেশন আইডিয়া শেয়ারিং সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৫০:১১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬