চট্টগ্রাম ০৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

রাণীশংকৈল প্রেসক্লাবে মতবিনিময় সভায় উন্নয়ন ও স্বচ্ছতার রূপরেখা তুলে ধরলেন উপাচার্য

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়: স্বচ্ছ নিয়োগ ও আধুনিক শিক্ষার অঙ্গীকার

মো: আরফান আলী
  • আপডেট সময় : ০৭:৩৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও | ১১ জুন ২০২৬: ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো: ইসরাফিল শাহিন সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়সভায় বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা, শিক্ষা মানোন্নয়ন এবং স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থার রূপরেখা তুলে ধরেছেন।

বৃহস্পতিবার (১১ জুন) রাণীশংকৈল প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের কনফারেন্স রুমে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: ইসরাফিল শাহিন। তিনি বলেন, “ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। শিক্ষক নিয়োগে থাকবে সম্পূর্ণ স্বচ্ছতা এবং অবকাঠামো উন্নয়ন হবে পরিকল্পিত ও জবাবদিহিতামূলকভাবে।”

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সহযোগিতা ও পরামর্শ নিয়ে একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাণীশংকৈল ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার, রাণীশংকৈল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহাদেব বসাক, সিনিয়র সাংবাদিক ছবিকান্ত দেব, আনিসুর রহমান বাকী, নুরুল হক, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোবারক আলী, ফারুক আহাম্মদ, সাবেক সম্পাদক বিপ্লব, আনোয়ার হোসেনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
রাণীশংকৈল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খুরশিদ আলম শাওন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রাণীশংকৈল প্রেসক্লাবে মতবিনিময় সভায় উন্নয়ন ও স্বচ্ছতার রূপরেখা তুলে ধরলেন উপাচার্য

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়: স্বচ্ছ নিয়োগ ও আধুনিক শিক্ষার অঙ্গীকার

আপডেট সময় : ০৭:৩৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬