চট্টগ্রাম ১০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

অভিযোগ পাওয়ার পর বিশেষ অভিযানে পীরগঞ্জ থেকে শিক্ষার্থী উদ্ধার, অভিযুক্ত যুবক গ্রেফতার

অপহরণের অভিযোগের ২ ঘণ্টার মধ্যে এসএসসি পরীক্ষার্থী উদ্ধার, রাণীশংকৈল থানার অভিযানে গ্রেফতার ১

মো. আরফান আলী
  • আপডেট সময় : ০৫:৫৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও, রাণীশংকৈল | ১১ জুন ২০২৬ :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অপহরণের অভিযোগ পাওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যেই এক এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার লেহেম্বা ইউনিয়নের পকম্বা এলাকার ১৬ বছর বয়সী এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ ওঠে। বুধবার (১০ জুন) দিবাগত রাতে অভিযোগ পাওয়ার পরপরই রাণীশংকৈল থানা পুলিশ তাৎক্ষণিকভাবে বিশেষ অভিযান শুরু করে।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারীর নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন উপ-পরিদর্শক (এসআই) রহমাতুল্লাহ রনি, এসআই রতন, এএসআই মাহবুব মোরশেদ, এএসআই সজীবসহ পুলিশের একটি বিশেষ টিম।

পরে অভিযান চালিয়ে পীরগঞ্জ এলাকা থেকে ওই এসএসসি পরীক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পীরগঞ্জ উপজেলার সিন্দাগড় গ্রামের মৃত বীরেন চন্দ্র রায়ের ছেলে শচীন চন্দ্র রায় (১৯)-কে গ্রেফতার করা হয়।

রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী বলেন, “অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অন্যতম অগ্রাধিকার। দ্রুত সময়ের মধ্যে ভুক্তভোগীকে উদ্ধার এবং অভিযুক্তকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।”

তিনি আরও জানান, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে এবং তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশের এই দ্রুত ও কার্যকর পদক্ষেপে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে রাণীশংকৈল থানা পুলিশের এমন তৎপরতা প্রশংসিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

অভিযোগ পাওয়ার পর বিশেষ অভিযানে পীরগঞ্জ থেকে শিক্ষার্থী উদ্ধার, অভিযুক্ত যুবক গ্রেফতার

অপহরণের অভিযোগের ২ ঘণ্টার মধ্যে এসএসসি পরীক্ষার্থী উদ্ধার, রাণীশংকৈল থানার অভিযানে গ্রেফতার ১

আপডেট সময় : ০৫:৫৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬