চট্টগ্রাম ০৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

চৌমুহনী-ফেনী মহাসড়কে ডিএনসি ও র‍্যাবের যৌথ অভিযানে নগদ টাকা ও মোটরসাইকেল জব্দ

নোয়াখালীতে ১১ মামলার আসামি ‘বুলেট ফারুক’ ৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার

. অলি উল্যা ইয়াছিন | স্টাফ রিপোর্টার, নোয়াখালী
  • আপডেট সময় : ০৫:৩৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর বেগমগঞ্জ ও সেনবাগ উপজেলার তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি এবং ১১ মামলার আসামি ওমর ফারুক ওরফে ‘বুলেট ফারুক’-কে ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী-ফেনী মহাসড়কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও র‍্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত বুলেট ফারুক (৪৪) বেগমগঞ্জ উপজেলার লতিফপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নোয়াখালী অঞ্চলে ইয়াবা ও অন্যান্য মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অভিযানকালে তার কাছ থেকে ৯ হাজার ৩১০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১ লাখ ৩০ হাজার টাকা, একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নোয়াখালী জেলার তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারিদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চৌমুহনী-ফেনী মহাসড়কে অবস্থান নিয়ে যৌথ বাহিনী তাকে আটক করে।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, “গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জেলার তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতির আওতায় নোয়াখালীসহ দেশের বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চৌমুহনী-ফেনী মহাসড়কে ডিএনসি ও র‍্যাবের যৌথ অভিযানে নগদ টাকা ও মোটরসাইকেল জব্দ

নোয়াখালীতে ১১ মামলার আসামি ‘বুলেট ফারুক’ ৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৩৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬