চট্টগ্রাম ০৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

চুনতি বন রেঞ্জ চেকপোস্টে পুলিশের বিশেষ অভিযানে বড় মাদক চালান জব্দ

লোহাগাড়ায় ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, পিকআপ জব্দ চেকপোস্টে পুলিশের বিশেষ অভিযান

নুরুল আমিন
  • আপডেট সময় : ০৭:২২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম, লোহাগাড়া | ১১ জুন ২০২৬: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বন রেঞ্জ অফিস চেকপোস্ট এলাকায় স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন— কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের খাটরা এলাকার মো. মনির হোসেন (৩৯) এবং কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ কলাতলী এলাকার রিয়াদুল ইসলাম (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানা পুলিশ-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহর নির্দেশনায় এসআই মাঈন উদ্দীনের নেতৃত্বে একটি দল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে।
একপর্যায়ে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ঢাকা মেট্রো-ঠ-১১-৪৬৬২ নম্বরের একটি পিকআপ থামানো হলে চালক ও যাত্রীদের আচরণ সন্দেহজনক মনে হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা পিকআপে ইয়াবা থাকার কথা স্বীকার করে।
তাদের তথ্য অনুযায়ী পিকআপের পেছনের বাম্পারের ভেতরে বিশেষ কৌশলে স্কচটেপ দিয়ে মোড়ানো পাঁচটি প্যাকেট থেকে মোট ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মধ্যে ছিল ৩ হাজার ৩০০ পিস হালকা গোলাপি এবং ৬ হাজার ৭০০ পিস লাল রঙের ট্যাবলেট।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা কক্সবাজার থেকে স্বল্প দামে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম শহরে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
এ বিষয়ে লোহাগাড়া থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইয়াবাসহ দুইজনকে আটক এবং একটি পিকআপ জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চুনতি বন রেঞ্জ চেকপোস্টে পুলিশের বিশেষ অভিযানে বড় মাদক চালান জব্দ

লোহাগাড়ায় ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, পিকআপ জব্দ চেকপোস্টে পুলিশের বিশেষ অভিযান

আপডেট সময় : ০৭:২২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬