চট্টগ্রাম ০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

ফকিরহাটে ব্যবসা শেষে ফেরার পথে সশস্ত্র হামলা; আহত বিএনপি নেতা খুলনা মেডিকেলে, খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

বাগেরহাটে কৃষক দল নেতা বাদল মোড়লকে গলাকেটে হত্যা, আহত বিএনপি নেতা; বিক্ষোভে উত্তাল ফকিরহাট

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৪৩:১৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দুর্বৃত্তদের নৃশংস হামলায় বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়ল (৪০) নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মোড়ল (৪২)। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

মঙ্গলবার (৯ জুন) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার মূলঘর ইউনিয়নের নিয়তির মাঠ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত বাদল মোড়ল আড়পাড়া গ্রামের জাফর মোড়লের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফেরার পথে বাদল মোড়ল ও আব্দুল্লাহ মোড়লের গতিরোধ করে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র দুর্বৃত্ত দল। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে বাদল মোড়লের গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহ মোড়লকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয়রা জানান, ঘটনাটি অত্যন্ত পরিকল্পিত এবং নৃশংস। হত্যাকাণ্ডের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, “মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।”

এদিকে, এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার (১০ জুন) বেলা ১১টায় বিক্ষোভ সমাবেশ করেছে বাগেরহাট জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। তারা বলেন, রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

ঘটনার পর থেকে পুরো ফকিরহাট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে। হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক কিংবা পূর্বশত্রুতাজনিত কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে তদন্ত সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ফকিরহাটে ব্যবসা শেষে ফেরার পথে সশস্ত্র হামলা; আহত বিএনপি নেতা খুলনা মেডিকেলে, খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

বাগেরহাটে কৃষক দল নেতা বাদল মোড়লকে গলাকেটে হত্যা, আহত বিএনপি নেতা; বিক্ষোভে উত্তাল ফকিরহাট

আপডেট সময় : ০৫:৪৩:১৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬