চট্টগ্রাম ০৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নদীতে পড়ে নিখোঁজ; চাউলখোলা খুটিকাটা লঞ্চঘাট এলাকা থেকে উদ্ধার মরদেহ

আশাশুনির চাকলায় বজ্রপাতে কপোতাক্ষ নদে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার, ২৯ ঘণ্টা পর মিলল লাশ

এস. এম. মোস্তাফিজুর রহমান
  • আপডেট সময় : ০৮:২১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের চাকলা এলাকায় কপোতাক্ষ নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিখোঁজ হওয়া জেলে মো. আরিফ হাসানের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ২৯ ঘণ্টা পর মঙ্গলবার (৯ জুন) রাত ৯টা ৪০ মিনিটের দিকে চাউলখোলা খুটিকাটা লঞ্চঘাট সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, চাকলা গ্রামের মৃত আব্দুল হাই সানার ছেলে আরিফ হাসান প্রতিদিনের মতো একাই নৌকায় করে কপোতাক্ষ নদীতে মাছ ধরতে যান। সোমবার (৮ জুন) বিকেল আনুমানিক ৫টার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় তার মাছ ধরার নৌকায় বজ্রপাত আঘাত হানলে তিনি নদীতে ছিটকে পড়ে নিখোঁজ হন। একই সঙ্গে নৌকাটিও ডুবে যায়।

ঘটনার পরপরই স্থানীয় জেলে, স্বজন ও এলাকাবাসী উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করা সম্ভব হলেও আরিফ হাসানের কোনো সন্ধান মেলেনি। বিষয়টি জানার পর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও ডুবুরিরা নদীতে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে।

অবশেষে মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে চাকলা এলাকা থেকে কয়েক কিলোমিটার দূরে চাউলখোলা খুটিকাটা লঞ্চঘাটের পাশে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।

প্রতাপনগর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বজ্রপাতে নিখোঁজ হওয়ার পর থেকে বিভিন্নভাবে খোঁজাখুঁজি চলছিল। অবশেষে মঙ্গলবার রাতে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।”

এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বজ্রপাতের সময় নদীতে মাছ ধরা ও নৌকা চলাচলের ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নদীতে পড়ে নিখোঁজ; চাউলখোলা খুটিকাটা লঞ্চঘাট এলাকা থেকে উদ্ধার মরদেহ

আশাশুনির চাকলায় বজ্রপাতে কপোতাক্ষ নদে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার, ২৯ ঘণ্টা পর মিলল লাশ

আপডেট সময় : ০৮:২১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬