চট্টগ্রাম ০৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত নারীকে গ্রেফতার; ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ

মণিরামপুর থানার বিরুদ্ধে অপপ্রচার: আদালতের পরোয়ানাভুক্ত নারী আসামি গ্রেফতার নিয়ে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগ

আব্দুল্লাহ আল মামুন, যশোর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের মণিরামপুরে আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক নারী আসামিকে গ্রেফতার করার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। মণিরামপুর থানা পুলিশ জানিয়েছে, প্রকৃত ঘটনা বিকৃত করে পুলিশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে সাইবার টিম।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের একটি চেক জালিয়াতি মামলায় আদালত কর্তৃক জারিকৃত গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে শনিবার (৭ জুন) পৌর শহরের মোহনপুর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলামের স্ত্রী লিলি বেগমকে গ্রেফতার করে মণিরামপুর থানা পুলিশ।

গ্রেফতারের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কয়েকটি মেটা ভেরিফায়েডসহ বিভিন্ন আইডি থেকে দাবি করা হয়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা সভাপতি মাহামুদুল হাসান রকিকে না পেয়ে তার মাকে গ্রেফতার করেছে পুলিশ।

এসব পোস্টে পুলিশ প্রশাসনের সমালোচনা করা হয় এবং বিভিন্ন মন্তব্যের মাধ্যমে ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়।
তবে মণিরামপুর থানা পুলিশ বলছে, গ্রেফতারকৃত নারী নিজেই মামলার এজাহারভুক্ত ও আদালতের পরোয়ানাভুক্ত আসামি। তার বিরুদ্ধে আদালতের নির্দেশনা থাকায় নিয়মিত আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনার পর কয়েকজন স্থানীয় সাংবাদিক ও সচেতন নাগরিক সামাজিক মাধ্যমে প্রকৃত তথ্য তুলে ধরে বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও যাচাই-বাছাই ছাড়া তথ্য প্রচার না করার অনুরোধ জানান।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ বলেন, “আদালতের পরোয়ানা বাস্তবায়নের অংশ হিসেবে ওই নারীকে গ্রেফতার করা হয়েছে। সামাজিক মাধ্যমে পুলিশের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার ও অপপ্রচারের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পুলিশ সূত্রে জানা গেছে, অপপ্রচারে ব্যবহৃত আইডিগুলো শনাক্তে পুলিশের সাইবার ইউনিট কাজ করছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হতে পারে।

সংশ্লিষ্ট মহল মনে করছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাইহীন তথ্য ছড়িয়ে দেওয়া জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে। তাই তথ্য প্রকাশের আগে যথাযথ যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করেছেন সচেতন নাগরিকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত নারীকে গ্রেফতার; ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ

মণিরামপুর থানার বিরুদ্ধে অপপ্রচার: আদালতের পরোয়ানাভুক্ত নারী আসামি গ্রেফতার নিয়ে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগ

আপডেট সময় : ০৯:০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬