চট্টগ্রাম ০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

নলছিটির কাটাখালি এলাকা থেকে নিখোঁজ হওয়ার পর চার দিনেও মেলেনি কোনো সন্ধান, সহযোগিতা চেয়েছে পরিবার

নলছিটিতে ৪ দিন ধরে নিখোঁজ বাক ও শারীরিক প্রতিবন্ধী যুবক বাবলু হাওলাদার, সন্ধানে পরিবারের আকুতি

মাহবুব হাসান খান
  • আপডেট সময় : ০৫:৫৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ১৩৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি | ৯ জুন ২০২৬ : ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কাটাখালি এলাকার বাসিন্দা মোঃ বাবলু হাওলাদার (হাবলু) নামের এক শারীরিক ও বাক প্রতিবন্ধী ব্যক্তি গত চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাঁর সন্ধান না পেয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে পরিবার।

পারিবারিক সূত্রে জানা যায়, নলছিটি উপজেলার ১০ নম্বর মোল্লারহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাটাখালি গ্রামের মরহুম মোঃ তৈয়ব আলী হাওলাদারের ছোট ছেলে বাবলু হাওলাদার হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান। তিনি শারীরিক ও বাক প্রতিবন্ধী হওয়ায় স্বাভাবিকভাবে কথা বলতে পারেন না, যা তাঁর নিরাপত্তা নিয়ে পরিবারের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।

পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ হওয়ার পর থেকে সম্ভাব্য আত্মীয়-স্বজনের বাড়ি, আশপাশের এলাকা, বাজারসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়েছে। তবে এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ ব্যক্তির বড় ভাই শুভ হাওলাদার জানান, “আমরা চার দিন ধরে সর্বত্র খুঁজছি। কিন্তু কোথাও তাঁর খোঁজ মিলছে না। তিনি কথা বলতে পারেন না। তাই আমরা সবাইকে অনুরোধ করছি, কেউ যদি তাঁকে দেখে থাকেন বা কোনো তথ্য জানেন, তাহলে দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন।”

পরিবারের পক্ষ থেকে মানবিক বিবেচনায় দেশের সকল নাগরিকের সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ যদি বাবলু হাওলাদারের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ: শুভ হাওলাদার (বড় ভাই): 01795-066448 মোতালেব: 01965-721753
স্থানীয় সচেতন মহল ও পরিবারের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদটি ব্যাপকভাবে প্রচার ও শেয়ার করার আহ্বান জানিয়েছেন, যাতে দ্রুত তাঁর সন্ধান পাওয়া যায়।

পরিবারের সদস্যরা আশা প্রকাশ করেছেন, মহান আল্লাহর রহমতে বাবলু হাওলাদার সুস্থ ও নিরাপদ অবস্থায় দ্রুত পরিবারের কাছে ফিরে আসবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নলছিটির কাটাখালি এলাকা থেকে নিখোঁজ হওয়ার পর চার দিনেও মেলেনি কোনো সন্ধান, সহযোগিতা চেয়েছে পরিবার

নলছিটিতে ৪ দিন ধরে নিখোঁজ বাক ও শারীরিক প্রতিবন্ধী যুবক বাবলু হাওলাদার, সন্ধানে পরিবারের আকুতি

আপডেট সময় : ০৫:৫৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬