চট্টগ্রাম ০৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

হাটখোলা সীমান্তে স্থানীয়দের সচেতনতা বৃদ্ধি ও সীমান্ত নিরাপত্তা জোরদারে প্রশাসনের আহ্বান

পাঁচবিবি সীমান্তে বিএসএফের পুশইন ও অবৈধ কাঁটাতার নির্মাণ রুখতে ইউএনওর মতবিনিময় সভা

মোঃবাবুল হোসেন
  • আপডেট সময় : ০৮:৫৪:০২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাট | ৮ জুন ২০২৬ : বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক কথিত পুশইন এবং সীমান্ত আইন অমান্য করে কাঁটাতারের বেড়া নির্মাণের প্রচেষ্টা প্রতিরোধে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্ত এলাকায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) বিকেলে উপজেলার শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ধরঞ্জী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন। এসময় উপস্থিত ছিলেন হাটখোলা বিওপি কমান্ডার সুবেদার মোতালেব হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সীমান্ত এলাকার বাসিন্দারা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও কাশপিয়া তাসরিন বলেন, সীমান্তে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনাগুলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অত্যন্ত সাহসিকতা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে মোকাবিলা করছে। সীমান্ত এলাকার বাসিন্দাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও তিনি আশ্বস্ত করেন।

তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একক দায়িত্ব নয়; এ ক্ষেত্রে স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতাও প্রয়োজন। সীমান্ত এলাকায় কোনো অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তিকে দেখা গেলে দ্রুত বিজিবিকে তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি।

এছাড়া সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পরিবহন ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
সভায় বক্তারা সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সীমান্তের সার্বিক নিরাপত্তা রক্ষায় প্রশাসন, বিজিবি ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

হাটখোলা সীমান্তে স্থানীয়দের সচেতনতা বৃদ্ধি ও সীমান্ত নিরাপত্তা জোরদারে প্রশাসনের আহ্বান

পাঁচবিবি সীমান্তে বিএসএফের পুশইন ও অবৈধ কাঁটাতার নির্মাণ রুখতে ইউএনওর মতবিনিময় সভা

আপডেট সময় : ০৮:৫৪:০২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬