চট্টগ্রাম ০৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

দীর্ঘ ৩০ বছরের নদীভাঙন সমস্যা সমাধানে তিন দফা দাবি, দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের ঘোষণা

ঝালকাঠির খয়রাবাদ নদীর ভাঙন প্রতিরোধে বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন, ইউএনও’র কাছে স্মারকলিপি

মাহবুব হাসান খান বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধান
  • আপডেট সময় : ১০:২০:৩৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নে খয়রাবাদ নদীর ভয়াবহ ভাঙন প্রতিরোধ, টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং জরাজীর্ণ গ্রামীণ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।

রোববার (৭ জুন) সকালে নলছিটি উপজেলা পরিষদ চত্বরে ‘দপদপিয়া ইউনিয়ন খয়রাবাদ নদী ভাঙন প্রতিরোধ সংগ্রাম কমিটি’র ব্যানারে আয়োজিত মানববন্ধনে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। পরে সংগঠনের একটি প্রতিনিধি দল নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) রিজভী আহমেদ সবুজের কাছে স্মারকলিপি প্রদান করে।

মানববন্ধনে বক্তারা বলেন, খয়রাবাদ নদীর অব্যাহত ভাঙনের কারণে দপদপিয়া ইউনিয়নের পূর্ব ভরনকাঠী ও উত্তর বীরনারায়ণ এলাকার মানুষ গত ২৫ থেকে ৩০ বছর ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। নদীগর্ভে বিলীন হয়ে গেছে অসংখ্য বসতভিটা, ফসলি জমি, গাছপালা এবং পূর্বপুরুষদের কবরস্থান। দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তর ও জনপ্রতিনিধিদের কাছ থেকে আশ্বাস মিললেও স্থায়ী সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

বক্তারা আরও অভিযোগ করেন, নদীভাঙনের পাশাপাশি এলাকার প্রধান সড়কগুলোও বেহাল অবস্থায় রয়েছে। ফলে স্থানীয় জনগণের চলাচল, কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত এবং জরুরি সেবাপ্রাপ্তি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে হাজারো মানুষ গৃহহীন হওয়ার পাশাপাশি যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

মানববন্ধন থেকে এলাকাবাসী তিন দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো— পূর্ব ভরনকাঠী থেকে পশ্চিম বীরনারায়ণ পর্যন্ত খয়রাবাদ নদীর তীর রক্ষায় দ্রুত টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ, বুড়িরহাট থেকে পূর্ব ভরনকাঠী পর্যন্ত একমাত্র চলাচলের সড়ক জরুরি ভিত্তিতে সংস্কার এবং বীরনারায়ণ বাজার থেকে পশ্চিম বীরনারায়ণ পর্যন্ত নতুন সড়ক নির্মাণ।

দপদপিয়া ইউনিয়ন খয়রাবাদ নদী ভাঙন প্রতিরোধ সংগ্রাম কমিটির আহ্বায়ক মো. রুহুল আমিন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসদ বরিশাল জেলা সমন্বয়ক ও সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. মনীষা চক্রবর্তী।

এ সময় বক্তব্য দেন সংগ্রাম কমিটির সদস্য সচিব মো. রমজান আকন হৃদয়, সমাজকর্মী বালী তাইফুর রহমান তূর্যসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কৃষক, শ্রমজীবী মানুষ ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত কয়েকশ বাসিন্দা কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশের সমাপনী বক্তব্যে নেতারা বলেন, দীর্ঘদিনের এই জনদুর্ভোগ নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে বৃহত্তর আন্দোলন ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তারা খয়রাবাদ নদীর ভাঙন প্রতিরোধে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দীর্ঘ ৩০ বছরের নদীভাঙন সমস্যা সমাধানে তিন দফা দাবি, দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের ঘোষণা

ঝালকাঠির খয়রাবাদ নদীর ভাঙন প্রতিরোধে বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন, ইউএনও’র কাছে স্মারকলিপি

আপডেট সময় : ১০:২০:৩৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬