চট্টগ্রাম ০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

সরকারি রাস্তা কেটে ড্রেন নির্মাণের অভিযোগে উত্তেজনা, তদন্ত ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর

বীরগঞ্জে সরকারি রাস্তা দখল করে ড্রেন নির্মাণের অভিযোগ, কৃষি আবাদ ও চলাচলে চরম দুর্ভোগ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:২৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বীরগঞ্জ, দিনাজপুর | ৭ জুন ২০২৬:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের অর্জনাহার লালপাড়া গ্রামে সরকারি রাস্তা কেটে ড্রেন নির্মাণ করে দখলের অভিযোগ উঠেছে। এতে পাঁচটি গ্রামের কৃষক ও সাধারণ মানুষের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহনে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অর্জনাহার লালপাড়া এলাকার ওই কাঁচা রাস্তাটি কয়েকশ বিঘা আবাদি জমির কৃষিপণ্য পরিবহনের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সম্প্রতি সরকারি উদ্যোগে রাস্তাটি মাটি ভরাট করে উঁচু করা হলেও স্থানীয় কয়েকজন ব্যক্তি রাস্তার দুটি অংশ কেটে ড্রেন নির্মাণ করেছেন বলে অভিযোগ উঠেছে।

এলাকাবাসীর দাবি, মৃত জামাল আলীর ছেলে আঃ রশিদ এবং তার পরিবারের সদস্য আলম মিয়া, হাসান, হোসেন ও তালেবসহ কয়েকজন ব্যক্তি নিজেদের স্বার্থে সরকারি রাস্তার ওপর ড্রেন স্থাপন করে রাস্তার স্বাভাবিক ব্যবহার ব্যাহত করছেন।

এ ঘটনার প্রতিবাদে গত শনিবার বিকেল সাড়ে ৫টায় এলাকাবাসী প্রতিবাদ কর্মসূচি পালন করেন। তারা দ্রুত রাস্তা দখলমুক্ত করে ড্রেন অপসারণের দাবি জানান। একই সঙ্গে ভুক্তভোগী সুমা আক্তার উপজেলা নির্বাহী অফিসার, বীরগঞ্জ থানা ও সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় বাসিন্দা নওজেশ আলী জানান, অবৈধভাবে ড্রেন নির্মাণের কারণে সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কৃষিপ্রধান এই অঞ্চলের কৃষকদের ধান, ভুট্টা, পাটসহ বিভিন্ন কৃষিপণ্য বাজারজাত করতে অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে।

অর্জনাহার লালপাড়া গ্রামের কৃষক আসেদ আলী, নুর আলম ও জহুরুল ইসলামসহ প্রায় ৪০ থেকে ৫০টি পরিবারের সদস্যরা জানান, ড্রেন নির্মাণের ফলে ভ্যান, ট্রাক্টর ও কৃষি যানবাহন চলাচলে বাধার সৃষ্টি হয়েছে। এতে কৃষিপণ্য পরিবহন ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং সময়ও বেশি লাগছে।

এলাকাবাসীর আরও অভিযোগ, রাস্তা ব্যবহার করতে গেলে কৃষকদের বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। এছাড়া বৃষ্টির পানি ড্রেনের কারণে রাস্তায় জমে রাস্তার ক্ষতি করছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হয়ে রাস্তাটি সম্পূর্ণ চলাচল অনুপযোগী হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

ড্রেন অপসারণের দাবি জানালে অভিযুক্তদের পক্ষ থেকে মামলা দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন এলাকাবাসী।

এ বিষয়ে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন বলেন, “অভিযোগ হাতে পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে সরকারি রাস্তা দখলমুক্ত করে জনসাধারণের চলাচল ও কৃষিপণ্য পরিবহনের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সরকারি রাস্তা কেটে ড্রেন নির্মাণের অভিযোগে উত্তেজনা, তদন্ত ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর

বীরগঞ্জে সরকারি রাস্তা দখল করে ড্রেন নির্মাণের অভিযোগ, কৃষি আবাদ ও চলাচলে চরম দুর্ভোগ

আপডেট সময় : ০৯:২৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬