চট্টগ্রাম ০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

স্থানীয় সরকার ব্যবস্থার দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে জেলা প্রশাসন ও এনআইএলজির যৌথ উদ্যোগ

নরসিংদীতে ইউনিয়ন পরিষদ অফিস ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আবু নাঈম রিপন
  • আপডেট সময় : ১০:০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদী | ৭ জুন ২০২৬ : নরসিংদী জেলা প্রশাসন ও জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর যৌথ উদ্যোগে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম ও আর্থিক ব্যবস্থাপনা আরও দক্ষ, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক করার লক্ষ্যে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৭ জুন) নরসিংদী জেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটরদের অংশগ্রহণে “ইউনিয়ন পরিষদ অফিস ও আর্থিক ব্যবস্থাপনা” শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মোছা. নাদিরা আখতার।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে আরও কার্যকর, জনবান্ধব ও জবাবদিহিমূলক করতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই। তিনি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, সেবার মান উন্নয়ন, স্বচ্ছতা বৃদ্ধি এবং জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ মাঠপর্যায়ে দক্ষতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সভাপতির বক্তব্যে মোছা. নাদিরা আখতার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনায় সরকারি বিধি-বিধান যথাযথভাবে অনুসরণের আহ্বান জানান। তিনি অংশগ্রহণকারীদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

প্রশিক্ষণে ইউনিয়ন পরিষদ পরিচালনা, আর্থিক ব্যবস্থাপনা, হিসাব সংরক্ষণ, ডিজিটাল সেবা প্রদান, সরকারি বিধিমালা অনুসরণ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি এবং জনসেবার মানোন্নয়নের লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

স্থানীয় সরকার ব্যবস্থার দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে জেলা প্রশাসন ও এনআইএলজির যৌথ উদ্যোগ

নরসিংদীতে ইউনিয়ন পরিষদ অফিস ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬