সেবা, সততা ও দক্ষ নেতৃত্বে সালথার প্রশাসন ও আইনশৃঙ্খলা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের দাবি স্থানীয়দের
সালথায় ইউএনও দবির উদ্দিন ও ওসি বাবলুর রহমান খানের নেতৃত্বে সেবার মানোন্নয়ন, সাধারণ মানুষের প্রশংসা
- আপডেট সময় : ০২:৪৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

ফরিদপুর, সালথা | ৬ জুন ২০২৬ : ফরিদপুরের সালথা উপজেলায় প্রশাসনিক ও আইনশৃঙ্খলা কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন এবং সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান সাধারণ মানুষের প্রশংসা কুড়াচ্ছেন বলে স্থানীয়দের দাবি।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউএনও দবির উদ্দিন দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন প্রশাসনিক সেবার মান উন্নয়ন, দ্রুত সমস্যা সমাধান, জনবান্ধব আচরণ এবং সরকারি কার্যক্রম বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করছেন। সাধারণ মানুষের অভিযোগ ও প্রয়োজনীয় বিষয়ে তাৎক্ষণিক সাড়া দেওয়ার কারণে তিনি অল্প সময়েই জনপ্রিয়তা অর্জন করেছেন বলে স্থানীয়রা মনে করেন।
অন্যদিকে, সালথা থানার ওসি বাবলুর রহমান খান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সামাজিক বিরোধ নিরসন এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে বিভিন্ন মহলের অভিমত। বিশেষ করে থানায় দালালচক্রের প্রভাব কমানো এবং জনসাধারণের জন্য সহজলভ্য পুলিশি সেবা নিশ্চিত করার প্রচেষ্টা স্থানীয়ভাবে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
সালথা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, প্রশাসন ও পুলিশের সমন্বিত উদ্যোগে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ইতিবাচক প্রভাব পড়েছে। তবে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার আহ্বানও জানিয়েছেন অনেকে।
স্থানীয় সমাজসেবক মোঃ মাহফুজ খান বলেন, “বর্তমান ইউএনও ও ওসি তাদের দায়িত্ব নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে পালন করছেন। সাধারণ মানুষ তাদের কর্মকাণ্ডে সন্তুষ্ট এবং ভবিষ্যতেও তারা এলাকার উন্নয়ন ও জনসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশা করছি।”
এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর এই কার্যকর সমন্বয় অব্যাহত থাকলে সালথা উপজেলা উন্নয়ন, সুশাসন ও নিরাপত্তার ক্ষেত্রে আরও এগিয়ে যাবে।














