চট্টগ্রাম ০২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

আড়ালী গ্রামে বিশেষ অভিযানে নগদ টাকা, তাস ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ

নরসিংদীর শিবপুরে জুয়ার আসরে পুলিশের অভিযান, ১ লাখ ২২ হাজার টাকাসহ গ্রেফতার ৫

রিপন
  • আপডেট সময় : ১১:১১:৫২ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদীর শিবপুর উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ ১ লাখ ২২ হাজার ৫০০ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ পাঁচজনকে গ্রেফতার করেছে শিবপুর মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (৫ জুন) বিকেলে শিবপুর থানাধীন আড়ালী গ্রামের একটি বসতঘরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। শিবপুর মডেল থানার সাব-ইন্সপেক্টর (নিঃ) মো. আব্দুল কাইয়ুমের নেতৃত্বে পুলিশের একটি দল ওই অভিযান পরিচালনা করে।

অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মো. জামান (৪০), আব্দুল ওহাব (৩৮), মো. জাহাঙ্গীর (৩০), মো. সজিব (৪০) এবং মো. সবুজ (৪৫)।

এ সময় জুয়া খেলার বোর্ড থেকে নগদ ১ লাখ ২২ হাজার ৫০০ টাকা, তিন প্যাকেট তাস এবং জুয়া খেলার কাজে ব্যবহৃত একটি কম্বল জব্দ করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে জুয়া খেলার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় শিবপুর মডেল থানায় প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭-এর ৪ ধারায় একটি নন-এফআইআর প্রসিকিউশন মামলা (নম্বর- ৯৭/২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কোহিনুর মিয়া বলেন, “এলাকায় জুয়া, মাদকসহ সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।”

স্থানীয়দের মতে, পুলিশের এ ধরনের অভিযান এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সামাজিক অবক্ষয় রোধে সহায়ক হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আড়ালী গ্রামে বিশেষ অভিযানে নগদ টাকা, তাস ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ

নরসিংদীর শিবপুরে জুয়ার আসরে পুলিশের অভিযান, ১ লাখ ২২ হাজার টাকাসহ গ্রেফতার ৫

আপডেট সময় : ১১:১১:৫২ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬