চট্টগ্রাম ১২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

বাবার দেওয়া ১৮ লাখ টাকা ফেরত চাইতেই স্বামী ও স্বজনদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ও উচ্ছেদের অভিযোগ

কালিয়াকৈরে ১৮ লাখ টাকা যৌতুক ফেরত চাওয়ায় গৃহবধূকে হত্যার হুমকি, থানায় অভিযোগ

শাকিল হোসেন
  • আপডেট সময় : ০৯:২২:৩৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কালিয়াকৈর, গাজীপুর | ৬ জুন ২০২৬ : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাবার কাছ থেকে নেওয়া যৌতুকের ১৮ লাখ টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে এক গৃহবধূকে প্রাণনাশের হুমকি ও বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী ও তার ননদের স্বামীর বিরুদ্ধে কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মৌসুমী আক্তার।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ১৩ বছর আগে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার লতিফপুর গ্রামের সেলিম হোসেনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় মৌসুমী আক্তারের। তাদের সংসারে ১২ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিয়ের পর বিদেশে যাওয়ার সময় সেলিম হোসেন মৌসুমীর বাবার কাছ থেকে ৬ লাখ টাকা গ্রহণ করেন। পরবর্তীতে প্রায় দুই বছর আগে কালিয়াকৈর উপজেলার মাদ্রাসাপাড়া এলাকায় স্বামীর অংশে পাওয়া ৫ শতাংশ জমির ওপর মৌসুমীর বাবার দেওয়া আরও ১২ লাখ টাকা ব্যয়ে পাঁচ কক্ষবিশিষ্ট একটি আধাপাকা বাড়ি নির্মাণ করা হয়।

বর্তমানে ওই বাড়ির একটি কক্ষে কন্যাসন্তানকে নিয়ে বসবাস করছেন মৌসুমী আক্তার। বাকি চারটি কক্ষ ভাড়া দিয়ে তিনি ও তার মেয়ে জীবিকা নির্বাহ করে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মৌসুমী আক্তার জানান, তার ননদের স্বামী ফারুক হোসেনের বিরুদ্ধে পূর্বে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছিলেন তিনি। ওই মামলায় কিছুদিন কারাভোগের পর জামিনে মুক্তি পান ফারুক হোসেন।

অভিযোগে আরও বলা হয়, জামিনে মুক্তির পর ফারুক হোসেনের প্ররোচনায় স্বামী সেলিম হোসেন স্ত্রী ও সন্তানের ভরণপোষণ বন্ধ করে দেন। পরে বিদেশ থেকে দেশে ফিরে এসে ফারুক হোসেনের মাধ্যমে আরও ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন। বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ নেওয়ায় অভিযুক্তরা ক্ষুব্ধ হয়ে ওঠেন বলে অভিযোগকারীর দাবি।

অভিযোগপত্র অনুযায়ী, গত ৪ জুন দুপুর আনুমানিক ২টার দিকে সেলিম হোসেন ও ফারুক হোসেনের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল মৌসুমী আক্তারের বাড়িতে গিয়ে তাকে বাড়ি ছাড়ার জন্য চাপ সৃষ্টি করে। এ সময় অকথ্য ভাষায় গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, বাবার দেওয়া ১৮ লাখ টাকা ফেরত চাইলে অভিযুক্তরা তা দিতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে বাড়ি না ছাড়লে তাকে ও তার নাবালিকা মেয়েকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের মতে, যৌতুক, পারিবারিক নির্যাতন ও সম্পত্তি সংক্রান্ত বিরোধের ঘটনাগুলো সামাজিক অস্থিরতা বাড়াচ্ছে। তাই অভিযোগের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বাবার দেওয়া ১৮ লাখ টাকা ফেরত চাইতেই স্বামী ও স্বজনদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ও উচ্ছেদের অভিযোগ

কালিয়াকৈরে ১৮ লাখ টাকা যৌতুক ফেরত চাওয়ায় গৃহবধূকে হত্যার হুমকি, থানায় অভিযোগ

আপডেট সময় : ০৯:২২:৩৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬