আধুনিক যন্ত্রপাতি ও রোগীবান্ধব সেবার মাধ্যমে স্থানীয় মানুষের আস্থা অর্জন করছে প্রতিষ্ঠানটি
উখিয়ায় আধুনিক দন্ত চিকিৎসায় আস্থা অর্জন করছে এলিট ডেন্টাল কেয়ার
- আপডেট সময় : ০২:১৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ১০৬ বার পড়া হয়েছে

উখিয়া, কক্সবাজার | ৬ জুন ২০২৬ :
কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজার এলাকায় আধুনিক দন্ত চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে স্থানীয় মানুষের আস্থা অর্জন করছে ‘এলিট ডেন্টাল কেয়ার’।
অত্যাধুনিক যন্ত্রপাতি, উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং রোগীবান্ধব সেবার কারণে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে উখিয়াসহ আশপাশের এলাকায় পরিচিতি লাভ করেছে।
কোটবাজারের প্রধান সড়কের পাশে মনোরম পরিবেশে অবস্থিত সুসজ্জিত এ ডেন্টাল সেন্টারটি অল্প সময়ের মধ্যেই দন্ত চিকিৎসা সেবার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করেছে।
প্রতিষ্ঠানটির মুখ ও দন্ত রোগ বিশেষজ্ঞ সার্জন ডা. মহিবুর রহমান তৌহিদ একজন সরকারি নিবন্ধনপ্রাপ্ত চিকিৎসক। চিকিৎসা পেশার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন।
একান্ত সাক্ষাৎকারে ডা. মহিবুর রহমান তৌহিদ বলেন, “আমরা আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে সঠিক রোগ নির্ণয় করে উন্নতমানের চিকিৎসা সেবা প্রদানের চেষ্টা করছি। প্রযুক্তিনির্ভর চিকিৎসা ব্যবস্থার কারণে অনেক ক্ষেত্রে খরচ কিছুটা বেশি মনে হতে পারে, তবে রোগীদের সামর্থ্যের বিষয়টি বিবেচনায় রেখে সর্বোচ্চ সহযোগিতা করা হয়।”
তিনি আরও বলেন, “অসহায় ও দরিদ্র রোগীদের চিকিৎসার ক্ষেত্রে আমরা বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। সঠিক ও মানসম্মত চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”
স্থানীয় কয়েকজন রোগী জানান, আধুনিক চিকিৎসা ব্যবস্থা, পরিচ্ছন্ন পরিবেশ এবং আন্তরিক সেবার কারণে এলিট ডেন্টাল কেয়ার তাদের কাছে একটি আস্থার নাম হয়ে উঠেছে।














