চট্টগ্রাম ০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

চৌদ্দগ্রামের বাবুর্চি পাড়া এলাকায় বিশেষ অভিযানে উদ্ধার প্রায় ২০ হাজার পিস ইয়াবা

কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে ১৯,৯৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, উদ্ধারকৃত মাদকের মূল্য ৬০ লাখ টাকা

এ.কে. পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৫০:৪৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ৯১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে ১০ বিজিবি। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার (৬ জুন) সকালে চৌদ্দগ্রাম উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে বাবুর্চি পাড়া এলাকা থেকে মো. খলিলুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ১০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ আমানগন্ডা সীমান্ত ফাঁড়ির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক মো. খলিলুর রহমান চৌদ্দগ্রাম উপজেলার স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত ইয়াবা চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চৌদ্দগ্রামের বাবুর্চি পাড়া এলাকায় বিশেষ অভিযানে উদ্ধার প্রায় ২০ হাজার পিস ইয়াবা

কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে ১৯,৯৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, উদ্ধারকৃত মাদকের মূল্য ৬০ লাখ টাকা

আপডেট সময় : ০৫:৫০:৪৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬