চট্টগ্রাম ১২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

গোয়ালঘরে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারালেন একই পরিবারের দুই নারী

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে শাশুড়ি-বউয়ের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

এ.এস.এম হামিদ হাসান
  • আপডেট সময় : ০৫:৩৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জ, কটিয়াদী | ৫ জুন ২০২৬ : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাশুড়ি ও পুত্রবধূর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের উখড়াশাল গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উখড়াশাল গ্রামের প্রবাসী জাহাঙ্গীর মিয়ার মা মোছা. মেহেরা খাতুন (৫০) এবং স্ত্রী খালেদা আক্তার (৩২)।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর আনুমানিক ১২টার দিকে মেহেরা খাতুন ও খালেদা আক্তার বাড়ির গোয়ালঘরে গৃহস্থালির কাজ করছিলেন। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত তারা বিদ্যুতায়িত হন। বিদ্যুতের তীব্র শকে দুজনই গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।

পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শাশুড়ি ও পুত্রবধূ—দুজনকেই মৃত ঘোষণা করেন।

একই পরিবারের দুই সদস্যের আকস্মিক মৃত্যুতে স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের মাতম। নিহতদের পরিবারের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো উখড়াশাল গ্রামের পরিবেশ। প্রতিবেশী ও এলাকাবাসীও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
স্থানীয়দের দাবি, বাড়িঘরে বৈদ্যুতিক সংযোগ ব্যবহারে আরও সতর্কতা ও নিরাপত্তা নিশ্চিত করা হলে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে এড়ানো সম্ভব। বিশেষজ্ঞরাও নিয়মিত বৈদ্যুতিক লাইন পরীক্ষা ও নিরাপদ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গোয়ালঘরে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারালেন একই পরিবারের দুই নারী

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে শাশুড়ি-বউয়ের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

আপডেট সময় : ০৫:৩৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬