চট্টগ্রাম ১২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

কুতুপালং ক্যাম্পের শিশুদের উখিয়া বাজারে অর্থ সংগ্রহ; স্থানীয়দের মধ্যে নিরাপত্তা ও নজরদারি নিয়ে আলোচনা

রোহিঙ্গা শিশুদের ক্যাম্পের বাইরে ঘোরাফেরা: ফুটবল ট্রফি জিতে উখিয়া স্টেশনে অর্থ সংগ্রহ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

সিরাজুল কবির বুলবুল, উখিয়া, কক্সবাজার
  • আপডেট সময় : ০৫:৪০:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের একদল শিশু ফুটবল খেলায় বিজয়ী হওয়ার পর ট্রফি প্রদর্শন করে স্থানীয় বাজার এলাকায় অর্থ সংগ্রহ করতে দেখা গেছে। বুধবার (৩ জুন) সকালে উখিয়া স্টেশন এলাকার বিভিন্ন দোকান ও মার্কেটে ঘুরে বেড়ানোর সময় তারা স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করে।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, কুতুপালং শরণার্থী শিবিরের শুক্কুর মাঝির ডি-ব্লকে বসবাসরত কয়েকজন রোহিঙ্গা শিশু কুতুপালং বালুর ডেইল এলাকায় অনুষ্ঠিত একটি ফুটবল খেলায় জয়লাভ করে। পরে তারা ট্রফি হাতে নিয়ে উখিয়ার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে সহযোগিতা বা অনুদান চায়।

উখিয়া স্টেশন এলাকার বনফুল ফাস্ট ফুডের সামনে অবস্থানকালে কয়েকজন সচেতন ব্যক্তি ও সাংবাদিক তাদের সঙ্গে কথা বললে শিশুরা জানায়, তারা কুতুপালং ক্যাম্প থেকে এসেছে এবং ফুটবল প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে। এ উপলক্ষে তারা স্থানীয়দের কাছ থেকে আর্থিক সহায়তা সংগ্রহ করছে।

ঘটনাটি ঘিরে স্থানীয় সচেতন মহলের মধ্যে নানা আলোচনা তৈরি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, রোহিঙ্গা ক্যাম্পের বাইরে চলাচল নিয়ন্ত্রণে থাকা নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে। তাদের দাবি, ক্যাম্প থেকে প্রতিদিন বিপুলসংখ্যক রোহিঙ্গা বিভিন্ন এলাকায় যাতায়াত করছে বলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্প এলাকার চারপাশে কাঁটাতারের বেড়া, নিরাপত্তা চৌকি এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ব্যবস্থা রয়েছে। এরপরও ক্যাম্পের বাসিন্দাদের অবাধ চলাচলের অভিযোগ নিয়ে প্রশাসনের আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে তারা মনে করেন।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কুতুপালং ক্যাম্পের শিশুদের উখিয়া বাজারে অর্থ সংগ্রহ; স্থানীয়দের মধ্যে নিরাপত্তা ও নজরদারি নিয়ে আলোচনা

রোহিঙ্গা শিশুদের ক্যাম্পের বাইরে ঘোরাফেরা: ফুটবল ট্রফি জিতে উখিয়া স্টেশনে অর্থ সংগ্রহ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

আপডেট সময় : ০৫:৪০:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬