চট্টগ্রাম ০৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাতের প্রাথমিক ধারণা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সরকারি সহায়তার দাবি

কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১৮টি বসতঘরের কক্ষ ও ৩ দোকান পুড়ে ছাই, কয়েক লাখ টাকার ক্ষতি

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:১৮:৪১ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ জোড়াপাম্প এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি বসতঘরের কক্ষ ও ৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২ জুন) রাত প্রায় ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াকৈর পল্লী বিদ্যুৎ জোড়াপাম্পের পিছনের বাজার এলাকার একটি দোকানে প্রথম আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের সেমিপাকা বসতঘর ও টিনশেড দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা ও ঘন ধোঁয়ায় আতঙ্কিত হয়ে ঘুমন্ত মানুষজন দ্রুত ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ১৮টি বসতঘরের কক্ষ এবং ৩টি দোকানের আসবাবপত্র, ব্যবসায়িক মালামাল, নগদ অর্থ ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত আরফান আলী মন্টু জানান, তার দোকান ও বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। নগদ অর্থ ও ব্যবসার মালামালসহ কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে পরিবার নিয়ে মানবেতর অবস্থায় দিন কাটাতে হচ্ছে বলে তিনি জানান।

আরেক ব্যবসায়ী বলেন, তার দোকানে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার পণ্য ছিল, যা আগুনে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তিনি দ্রুত সরকারি সহায়তার দাবি জানান।
এক গৃহবধূ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ঘরের কোনো জিনিসপত্রই বের করতে পারেননি। জামাকাপড়, প্রয়োজনীয় নথিপত্র ও সংসারের সবকিছু আগুনে পুড়ে গেছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, প্রাথমিক তদন্তে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর ফলে আগুন আশপাশের আরও স্থাপনায় ছড়িয়ে পড়তে পারেনি। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত শেষে নির্ধারণ করা হবে।

অগ্নিকাণ্ডের পর স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক ও এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তারা খাদ্যসামগ্রী, পোশাক ও নগদ অর্থ সহায়তা প্রদান করছেন। স্থানীয়রা বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করা, পুরনো বৈদ্যুতিক তার দ্রুত পরিবর্তন এবং অগ্নি-নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাতের প্রাথমিক ধারণা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সরকারি সহায়তার দাবি

কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১৮টি বসতঘরের কক্ষ ও ৩ দোকান পুড়ে ছাই, কয়েক লাখ টাকার ক্ষতি

আপডেট সময় : ০৫:১৮:৪১ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬