চট্টগ্রাম ০৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

দীর্ঘদিন আত্মগোপনের পর পতেঙ্গা থেকে আটক; হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে ৭ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

কুমিল্লার আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার, ৭ দিনের রিমান্ড আবেদন

এ.কে.পলাশ
  • আপডেট সময় : ০৯:২৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ৯৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা | ০৩ জুন ২০২৬ : কুমিল্লার বুড়িচং উপজেলার আলোচিত তুহিন হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান দুই আসামিকে চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মো. সাইফুল ইসলাম ওরফে বাবু এবং তার ছেলে দিদারুল আলম নাফিজ (১৫)। মঙ্গলবার (২ জুন) রাতে চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ ও তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৫ সালের ২০ অক্টোবর সাইফুল ইসলামের মেয়ে নেহা প্রেমের সম্পর্কের কারণে উজ্জ্বল নামের এক যুবকের সঙ্গে চলে যান। এ ঘটনায় তুহিনকে সন্দেহ করে সাইফুল ইসলাম ও তার সহযোগীরা তাকে নিজ বাড়িতে আটকে রাখে বলে অভিযোগ রয়েছে।

মামলার তদন্ত নথি অনুযায়ী, তুহিনের হাত-পা বেঁধে স্টিলের পাইপ ও লোহার রড দিয়ে বুকে, পিঠে ও পায়ে নির্মম নির্যাতন চালানো হয়। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ২০২৫ সালের ২৭ অক্টোবর তুহিন মারা যান।

এ ঘটনায় নিহতের পরিবারের দায়ের করা হত্যা মামলা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে মামলার তদন্তভার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তদন্ত চলাকালে ডিবি পুলিশ আরও দুই সন্দেহভাজনকে গ্রেফতার করে। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন। তবে মামলার প্রধান আসামিরা দীর্ঘদিন বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।

কুমিল্লা জেলা পুলিশের বিশেষ তৎপরতা, গোয়েন্দা তথ্য ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবির একটি চৌকস দল অভিযান পরিচালনা করে চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে এজাহারভুক্ত প্রধান দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ জানান, বুধবার (৩ জুন) গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

তিনি আরও বলেন, অপরাধ দমন এবং চাঞ্চল্যকর মামলার পলাতক আসামিদের আইনের আওতায় আনতে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দীর্ঘদিন আত্মগোপনের পর পতেঙ্গা থেকে আটক; হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে ৭ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

কুমিল্লার আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার, ৭ দিনের রিমান্ড আবেদন

আপডেট সময় : ০৯:২৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬