চট্টগ্রাম ০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

তরুণদের মাদক থেকে দূরে রাখতে সচেতনতা, সংস্কৃতি ও সামাজিক সম্পৃক্ততার বার্তা

চাঁপাইনবাবগঞ্জে হরিমোহন স্কুল মাঠে মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময় : ১০:২৭:১৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ | ৩ জুন ২০২৬ : তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং সুস্থ সাংস্কৃতিক চর্চা বিস্তারের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা’।

বুধবার (৩ জুন) বিকেল ৪টায় জেলার ঐতিহ্যবাহী হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগীতশিল্পী সারওয়ার জাহান লিটনের একক উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মাদকমুক্ত সমাজ গঠনের বার্তা তুলে ধরা হয়। আয়োজকরা জানান, মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি, তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সুস্থ বিনোদনের পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মাজহারুল ইসলাম তরু, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন, চাঁপাই চিত্র পত্রিকার প্রকাশক ও সম্পাদক কামাল উদ্দিন, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মেহেদি হাসান এবং সিনিয়র সাংবাদিক ফয়সাল আজম অপুসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, মাদকবিরোধী আন্দোলনকে আরও শক্তিশালী করতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। তিনি তরুণদের মাদক থেকে দূরে থেকে শিক্ষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা সঙ্গীত, আবৃত্তি এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। এসব পরিবেশনার মাধ্যমে মাদকের কুফল, সামাজিক অবক্ষয় এবং সচেতনতার বার্তা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে জনপ্রিয় সংগীতশিল্পী সারওয়ার জাহান লিটন সঙ্গীত পরিবেশন করেন। সম্প্রতি ১৯৯৬ ব্যাচের ৩০ বছরপূর্তি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যায় অংশগ্রহণের জন্য সকলকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ সারওয়ার জাহান লিটনের গান উপভোগ করতে এবং একটি প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যার অংশ হতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংস্কৃতিপ্রেমী মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

মাদকমুক্ত, সচেতন ও সংস্কৃতিমনস্ক সমাজ গঠনের প্রত্যয়ে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও ‘আমি আসছি, আপনি আসবেন তো?’—এই প্রচারণা ব্যাপক সাড়া ফেলেছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

তরুণদের মাদক থেকে দূরে রাখতে সচেতনতা, সংস্কৃতি ও সামাজিক সম্পৃক্ততার বার্তা

চাঁপাইনবাবগঞ্জে হরিমোহন স্কুল মাঠে মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান

আপডেট সময় : ১০:২৭:১৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬