চট্টগ্রাম ১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

নরসিংদীর রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি ম্যুরাল ‘বাংলার ঈগল’-এর উদ্বোধন

আবু নাঈম রিপন
  • আপডেট সময় : ০৭:২৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদী | ২ জুন ২০২৬ : মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীর সন্তান বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে নরসিংদীর রায়পুরায় পুনর্নির্মিত স্মৃতি ম্যুরাল ‘বাংলার ঈগল’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকালে রায়পুরা উপজেলার মতিউর নগর (সাবেক রামনগর) এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নির্মিত নান্দনিক ও দৃষ্টিনন্দন এই স্মৃতি ম্যুরালের ফলক উন্মোচন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।
বিশেষ ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল এবং রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার প্রফেসর আ. মান্নান, রায়পুরা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
বক্তারা বলেন, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অনন্য সাহসিকতার প্রতীক। তাঁর আত্মত্যাগ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।

‘বাংলার ঈগল’ স্মৃতি ম্যুরাল শুধু একটি স্থাপনা নয়, এটি মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও জাতীয় গৌরবের প্রতীক হিসেবে ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাস জানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয়দের মতে, রায়পুরার মতিউর নগরে নির্মিত এই স্মৃতি ম্যুরাল এলাকাটিকে নতুন পরিচিতি দেওয়ার পাশাপাশি মুক্তিযুদ্ধভিত্তিক ঐতিহাসিক ও দর্শনীয় স্থানের তালিকায় বিশেষ স্থান করে নেবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নরসিংদীর রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি ম্যুরাল ‘বাংলার ঈগল’-এর উদ্বোধন

আপডেট সময় : ০৭:২৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬