চট্টগ্রাম ১১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

তরুণদের ঐক্য, নেতৃত্ব বিকাশ ও খেলাধুলার প্রসারে দিনব্যাপী আয়োজন

ইয়ুথ কার্নিভাল-২০২৬: মণিরামপুরে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট, পুরস্কার বিতরণ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল মামুন
  • আপডেট সময় : ১০:১১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর, মণিরামপুর | ২ জুন ২০২৬ : যশোরের মণিরামপুরে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ইয়ুথ কার্নিভাল-২০২৬’ উপলক্ষে আন্তঃবিশ্ববিদ্যালয় মণিরামপুরিয়ান শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা ও ঈদ পুনর্মিলনী।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মণিরামপুর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ঐক্যবদ্ধ তরুণ প্রজন্ম মণিরামপুর’-এর আয়োজনে গতকাল সোমবার (১ জুন) সকালে মণিরামপুর মিনি স্টেডিয়ামে দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. মুতাছিম বিল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আমিনুল এহসান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন এবং মণিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এমদাদুল হক।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, উপজেলা বিএনপির সহ-সভাপতি মফিজুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এম. রাকিবুল ইসলাম রনি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনিরুজ্জামান মনির।
দিনব্যাপী প্রতিযোগিতাপূর্ণ ক্রিকেট টুর্নামেন্টে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। টুর্নামেন্ট শেষে বিজয়ী দল ও খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঈদ পুনর্মিলনী।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা, সংস্কৃতি চর্চা এবং ইতিবাচক নেতৃত্ব বিকাশের বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সামাজিক দায়বদ্ধতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও মণিরামপুরের শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ, সহযোগিতা ও ঐক্য জোরদারের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

তরুণদের ঐক্য, নেতৃত্ব বিকাশ ও খেলাধুলার প্রসারে দিনব্যাপী আয়োজন

ইয়ুথ কার্নিভাল-২০২৬: মণিরামপুরে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট, পুরস্কার বিতরণ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:১১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬