সিলেট কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের অংশগ্রহণ
সিলেটে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামাল খানকে সংবর্ধনা
- আপডেট সময় : ০৩:১৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

সিলেট | ২ জুন ২০২৬ : সিলেটে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় সাংবাদিক কামাল খানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল সোমবার (১ জুন) বিকেল ৪টায় সংগঠনের সিলেট কেন্দ্রীয় কার্যালয়ে বিভাগ, জেলা ও উপজেলা শাখার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, সমাজসেবক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন গোলাপগঞ্জ উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি সেলিম আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জুবের আহমদ সার্জন।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক শাহান উদ্দিন নাজু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক দেওয়ান মতিউর রহমান খাঁন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের বিভাগীয় সদস্য ও দৈনিক বিজনেস ফাইল পত্রিকার জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের বিভাগীয় সদস্য ও জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্টের জেলা প্রতিনিধি আশিক আহমদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক সেবুল রেজা এবং সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী জিয়া।
স্বাগত বক্তব্য দেন সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কবি নুরুউদ্দিন রাসেল।
এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্টের সিলেট সদর প্রতিনিধি ও সংগঠনের জেলা সদস্য শিহাব উদ্দিন, এস কে টিভির পরিচালক আব্দুল আহাদ, বিভাগীয় সদস্য বদরুল আলম, জেলা সদস্য আবুল কালাম, উপজেলা শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহ আলম, সাবেক সহ-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সদস্য ও দৈনিক তালাশ টিভির প্রতিনিধি খালেদ আহমদ, সাংবাদিক মো. নুরুল ইসলাম, সাংবাদিক নিজাম উদ্দিনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা নবনির্বাচিত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামাল খানকে অভিনন্দন জানিয়ে তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগঠনের কার্যক্রম পরিচালনায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ সার্জনকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।














