চট্টগ্রাম ০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে আয়োজিত টুর্নামেন্টে ট্রাইব্রেকারে শন্তা র‍্যাপটার্সকে হারিয়ে শিরোপা জিতল ফতেপুর ফাইটার্স

পাঁচবিবিতে ওয়ার্ড ফেস্টিভাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, ট্রাইব্রেকারে চ্যাম্পিয়ন ফতেপুর ফাইটার্স

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:১৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

“মাদকে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ড ফেস্টিভাল ফুটবল টুর্নামেন্ট সিজন-২ এর জমকালো ফাইনাল ম্যাচ।

মঙ্গলবার (২ জুন) বিকেলে উপজেলার আওলাই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উদ্যোগে শন্তাগুড়নি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি আওলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক চৌধুরী তৌহিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামদিয়া নুরুল হক ডিগ্রি কলেজের প্রভাষক ওবাইদুর রহমান আলম, শাইলট্রি বিএম কলেজের প্রভাষক মো. মজিবুর রহমান, জয়পুরহাট জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বানী রাব্বী, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রনি, ইউপি সদস্য হাম্মদ আলী, যুবনেতা আতিকুর রহমান আতিক এবং টুর্নামেন্ট সমন্বয়ক সেলিম।

ফাইনাল ম্যাচে শন্তা র‍্যাপটার্স ফুটবল একাদশ ও ফতেপুর ফাইটার্স মুখোমুখি হয়। নির্ধারিত সময়ের খেলায় কোনো দল গোল করতে না পারায় ম্যাচের ফল নির্ধারণে ট্রাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। রুদ্ধশ্বাস ট্রাইব্রেকারে শন্তা র‍্যাপটার্সকে ৭-৬ গোলে পরাজিত করে ফতেপুর ফাইটার্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এর আগে একই মাঠে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ডোলপাড়া ফুটবল একাদশ ১-০ গোলে চাটখুর ফুটবল একাদশকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে।
খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতিতে পুরো টুর্নামেন্ট উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

খেলা পরিচালনা করেন জাকির হোসেন। তাকে সহযোগিতা করেন আব্দুল মান্নান ও মহিন। ধারাভাষ্য প্রদান করেন মো. মিজানুর রহমান মিজান।
স্থানীয় তরুণদের মাদকমুক্ত সমাজ গঠনে উদ্বুদ্ধ করা এবং খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন বিশেষ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে আয়োজিত টুর্নামেন্টে ট্রাইব্রেকারে শন্তা র‍্যাপটার্সকে হারিয়ে শিরোপা জিতল ফতেপুর ফাইটার্স

পাঁচবিবিতে ওয়ার্ড ফেস্টিভাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, ট্রাইব্রেকারে চ্যাম্পিয়ন ফতেপুর ফাইটার্স

আপডেট সময় : ০৮:১৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬