চট্টগ্রাম ০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

কুমিল্লা কেন্দ্রীয় কারাগার শহরের বাইরে স্থানান্তর করা হবে, ড্রোন প্রযুক্তিতে নির্ধারণ হবে নতুন স্থান: স্বরাষ্ট্রমন্ত্রী

এ.কে.পলাশ
  • আপডেট সময় : ০৮:০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা | ২ জুন ২০২৬ : কুমিল্লা কেন্দ্রীয় কারাগারকে শহরের বাইরে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। কারাগার স্থানান্তরের জন্য উপযুক্ত স্থান নির্ধারণে শিগগিরই কাজ শুরু হবে এবং আধুনিক ড্রোন প্রযুক্তির মাধ্যমে সম্ভাব্য স্থানগুলো যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২ জুন) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এ তথ্য জানান। কুমিল্লা সদরের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে কুমিল্লার রাজনৈতিক, সাংবাদিক, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বৈঠকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সামনের প্রাচীর পূর্বের নির্ধারিত স্থানেই নির্মাণের যৌক্তিকতা তুলে ধরা হয়। এ সময় বক্তব্য দেন কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, দৈনিক কুমিল্লার কাগজ-এর সম্পাদক আবুল কাশেম হৃদয়, কুমিল্লা বাঁচাও মঞ্চের সদস্যসচিব নাসির উদ্দিন, সময় টিভির সাংবাদিক বাহার উদ্দিন রায়হান, ব্যবসায়ী মাইনুল হাসান রিপন এবং এনসিপি নেতা মাসুমুল বারী কাউসার।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নগর পরিকল্পনা, জননিরাপত্তা ও আধুনিক কারা ব্যবস্থাপনার স্বার্থে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারকে শহরের বাইরে স্থানান্তর করা প্রয়োজন।

এজন্য দ্রুত একটি উপযুক্ত স্থান নির্বাচন করা হবে। সম্ভাব্য স্থান নির্ধারণে ড্রোন জরিপসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে যাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় একটি আধুনিক ও নিরাপদ কারা কমপ্লেক্স গড়ে তোলা যায়।
বৈঠকে উপস্থিত প্রতিনিধিরা কুমিল্লা শহরের উন্নয়ন, যানজট নিরসন এবং নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের স্বার্থে কারাগার স্থানান্তরের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। কুমিল্লা কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের বিষয়ে সরকারের এই উদ্যোগকে নগর উন্নয়ন ও আধুনিক কারা ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কুমিল্লা কেন্দ্রীয় কারাগার শহরের বাইরে স্থানান্তর করা হবে, ড্রোন প্রযুক্তিতে নির্ধারণ হবে নতুন স্থান: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৮:০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬