চট্টগ্রাম ০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

করিমগঞ্জে অসহায় বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগে অভিযুক্তকে আটক; দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ স্থানীয়দের

কিশোরগঞ্জে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত খোকন আটক; এলাকায় তীব্র ক্ষোভ ও বিক্ষোভ

এ.এস.এম হামিদ হাসান
  • আপডেট সময় : ১২:০০:১৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জ | ৩১ মে ২০২৬ : কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ৮০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে খোকন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী প্রবীণ নারী পেশায় একজন ভিক্ষুক বলে জানা গেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্র, পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে উপজেলার জয়কা ইউনিয়নের মথুরাপাড়া এলাকায় ওই বৃদ্ধাকে জোরপূর্বক নির্জন স্থানে নিয়ে যায় অভিযুক্ত খোকন। সেখানে তার হাত-পা বেঁধে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর বৃদ্ধা বাড়িতে ফিরে কান্নায় ভেঙে পড়েন এবং তার মেয়ের কাছে পুরো ঘটনার বর্ণনা দেন। পরে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবিরকে জানানো হলে তিনি পরিবারকে আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন।
ভুক্তভোগীর মেয়ে অভিযোগ করে বলেন, “আমার মা এলাকায় ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। তার মতো একজন অসহায় বৃদ্ধাকে হাত-পা বেঁধে নির্যাতন করা হয়েছে। আমরা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে শনিবার বিকেলে স্থানীয় জনগণ অপরাধীর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। একপর্যায়ে উত্তেজিত জনতা অভিযুক্ত খোকনকে তার বাড়ি থেকে আটক করে অবরুদ্ধ করে রাখে।

খবর পেয়ে করিমগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবির বলেন, “অভিযুক্ত খোকনকে জনতা আটকে রেখেছিল। পুলিশ তাকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া মাত্র আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্ত এবং অপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

করিমগঞ্জে অসহায় বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগে অভিযুক্তকে আটক; দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ স্থানীয়দের

কিশোরগঞ্জে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত খোকন আটক; এলাকায় তীব্র ক্ষোভ ও বিক্ষোভ

আপডেট সময় : ১২:০০:১৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬