চট্টগ্রাম ০৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ইইউ পর্যবেক্ষকদের সঙ্গে রাজনৈতিক আলোচনায় জামায়াতে ইসলামী

বীরগঞ্জে ভোগডোমা আশ্রয়ণ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম, শিক্ষার নতুন দিগন্ত উন্মোচনের আশাবাদ

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪২:৩২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নের ভোগডোমা আশ্রয়ণ প্রকল্পে নবনির্মিত ভোগডোমা আশ্রয়ণ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম। বিদ্যালয়টি চালু হলে আশ্রয়ণ প্রকল্পের শিক্ষার্থীসহ আশপাশের এলাকার শত শত শিক্ষার্থীর মাধ্যমিক শিক্ষার সুযোগ আরও সহজ ও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

রবিবার (৩১ মে) সকাল ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত বিদ্যালয়টি পরিদর্শন করেন সংসদ সদস্য। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, অবকাঠামোগত সুবিধা, শিক্ষার পরিবেশ এবং ভবিষ্যৎ শিক্ষা কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষানুরাগী ও এলাকাবাসী।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে আশ্রয়ণ প্রকল্প ও পার্শ্ববর্তী এলাকার শিক্ষার্থীরা দূরবর্তী বিদ্যালয়ে যাতায়াত করে পড়াশোনা করতে বাধ্য হচ্ছিল। ফলে অনেক শিক্ষার্থী ঝরে পড়ার ঝুঁকিতে ছিল। নতুন এই বিদ্যালয় চালু হলে শিক্ষার্থীদের যাতায়াতের কষ্ট কমবে এবং শিক্ষার হার বৃদ্ধি পাবে।

পরিদর্শন শেষে সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম বলেন, “আশ্রয়ণ এলাকার মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি শিক্ষার সুযোগ নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষাবান্ধব উদ্যোগের অংশ হিসেবে এখানে বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। বিদ্যালয়টি চালু হলে এলাকার শিক্ষার্থীরা উপকৃত হবে এবং শিক্ষার হার আরও বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করি।”

শিক্ষানুরাগী ও স্থানীয় বাসিন্দারা মনে করছেন, ভোগডোমা আশ্রয়ণ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় চালুর মাধ্যমে এলাকার শিক্ষাক্ষেত্রে একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা হবে। একই সঙ্গে শিক্ষার আলো পৌঁছে যাবে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক পরিবারের সন্তানদের দোরগোড়ায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ইইউ পর্যবেক্ষকদের সঙ্গে রাজনৈতিক আলোচনায় জামায়াতে ইসলামী

বীরগঞ্জে ভোগডোমা আশ্রয়ণ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম, শিক্ষার নতুন দিগন্ত উন্মোচনের আশাবাদ

আপডেট সময় : ০৭:৪২:৩২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬