চট্টগ্রাম ০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

ভোলাহাটে বিদ্যুতের শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩ পরিবারের ১১ ঘর পুড়ে ছাই; ক্ষতি প্রায় ৩৫ লাখ টাকা

এম. এস. আই শরীফ
  • আপডেট সময় : ০৮:৪৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ | ৩১ মে ২০২৬ : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের তিন সহোদরের ১১টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।

রোববার (৩১ মে) দুপুর প্রায় পৌনে ২টার দিকে উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের আদমপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আদমপুর গ্রামের মৃত মেহের আলীর তিন ছেলে মো. কুতুব আলী, মো. মেসবাহ ও মো. মেসের আলীর পৃথক বসতবাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, বাড়ির ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের লাইনের শর্ট সার্কিট থেকে প্রথমে একটি ঘরে আগুন লাগে। পরে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে তিন পরিবারের মোট ১১টি ঘরে।

ঘটনার সময় পরিবারের সদস্যরা বাড়িতে না থাকায় কেউ হতাহত হয়নি। তবে ঘরে থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পোশাক, খাদ্যসামগ্রী, কৃষি উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় সব মালামাল আগুনে পুড়ে যায়।

জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফাজ উদ্দিন পানু মিঞা ও সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য মো. আব্দুস সবুর জানান, আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে অল্প সময়ের মধ্যেই তিনটি পরিবারের সব ঘর ভস্মীভূত হয়ে যায়। স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন।

খবর পেয়ে ভোলাহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে একটি পানির লরি ও একটি জরুরি যানবাহনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় আগুন পাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৩৫ লাখ টাকার সম্পদ নষ্ট হয়েছে। এক মুহূর্তে সর্বস্ব হারিয়ে পরিবারগুলোর সদস্যরা মানবেতর অবস্থায় পড়েছেন। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুড়ে যাওয়া বসতভিটার সামনে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
স্থানীয় জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভোলাহাটে বিদ্যুতের শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩ পরিবারের ১১ ঘর পুড়ে ছাই; ক্ষতি প্রায় ৩৫ লাখ টাকা

আপডেট সময় : ০৮:৪৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬