চট্টগ্রাম ০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

সাবেক এমপি কর্নেল (অব.) এম. আনোয়ার-উল আজিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন, স্মরণ করা হলো রাজনৈতিক অবদান

এ.কে. পলাশ
  • আপডেট সময় : ০৬:৪৬:৪০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা | ৩১ মে ২০২৬: কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব কর্নেল (অব.) এম. আনোয়ার-উল আজিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

রোববার (৩১ মে) মরহুমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দৈনিক আজকের জীবন পরিবারের উদ্যোগে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক এবং দৈনিক আজকের জীবনের সম্পাদক ও প্রকাশক মো. সফিকুর রহমান সফিক মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মো. সফিকুর রহমান সফিক। তিনি বলেন, কর্নেল (অব.) এম. আনোয়ার-উল আজিম ছিলেন একজন সৎ, দক্ষ ও জনমুখী রাজনৈতিক নেতা। কুমিল্লা অঞ্চলের উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর অবদান আজও মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

তিনি আরও বলেন, বিএনপির রাজনীতিতে আনোয়ার-উল আজিমের সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্ব কুমিল্লা বিভাগের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর কর্মময় জীবন বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

এ সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সাবেক এমপি কর্নেল (অব.) এম. আনোয়ার-উল আজিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন, স্মরণ করা হলো রাজনৈতিক অবদান

আপডেট সময় : ০৬:৪৬:৪০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬