চট্টগ্রাম ০৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ব্যক্তিগত অনুমতি ছাড়া বাড়ি, দোকান ও অফিসের দেয়ালে পোস্টার লাগানোর অভিযোগ; ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা

ঈদ শুভেচ্ছার নামে পোস্টার সন্ত্রাস! মনিরামপুরে দেয়ালজুড়ে পোস্টার, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আব্দুল্লাহ আল মামুন, যশোর প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪৬:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যশোরের মনিরামপুর উপজেলাজুড়ে লাগানো রাজনৈতিক শুভেচ্ছা পোস্টারকে কেন্দ্র করে জনমনে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুর পক্ষ থেকে লাগানো ঈদ শুভেচ্ছা পোস্টার ব্যক্তিগত অনুমতি ছাড়াই বিভিন্ন বাজার, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস এবং আবাসিক ভবনের দেয়ালে লাগানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঈদের শুভেচ্ছা জানানোর ইতিবাচক উদ্যোগকে কেন্দ্র করে যেভাবে যত্রতত্র পোস্টার সাঁটানো হয়েছে, তা পরিবেশ, নগর সৌন্দর্য এবং ব্যক্তিগত সম্পত্তির জন্য ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে নতুন রঙ করা ভবন, ব্যক্তিমালিকানাধীন বাড়ির দেয়াল এবং ব্যবসা প্রতিষ্ঠানের সামনের অংশে পোস্টার লাগানোর কারণে মালিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, পোস্টার লাগানোর আগে কোনো ধরনের অনুমতি নেওয়া হয়নি। ফলে দেয়াল থেকে পোস্টার সরিয়ে ফেললেও আঠার দাগ ও কাগজের অংশ রয়ে যাচ্ছে, যা ভবনের সৌন্দর্য নষ্ট করছে এবং অতিরিক্ত পরিষ্কার-পরিচ্ছন্নতার খরচ বাড়াচ্ছে।

এ প্রতিবেদকের নিজ বাসার দেয়ালেও একাধিক পোস্টার লাগানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। এতে দেয়ালের ক্ষতির পাশাপাশি বাড়ির বাহ্যিক সৌন্দর্য মারাত্মকভাবে ব্যাহত হয়েছে বলে তিনি জানান।

স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন, রাজনৈতিক, সামাজিক কিংবা ব্যক্তিগত প্রচারণার ক্ষেত্রে নাগরিক স্বার্থ ও সম্পত্তির অধিকারকে সম্মান করা জরুরি। নির্ধারিত স্থান ব্যবহার করে প্রচার কার্যক্রম পরিচালনা করা হলে জনদুর্ভোগ ও পরিবেশগত ক্ষতি এড়ানো সম্ভব।

এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে কেন সাধারণ মানুষের দেয়াল ও ব্যক্তিগত সম্পত্তি ব্যবহার করা হবে?

স্থানীয়দের দাবি, ভবিষ্যতে এ ধরনের প্রচারণা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো উচিত।
স্থানীয়দের প্রশ্ন—‘ঈদের শুভেচ্ছা কি মানুষের দেয়াল দখল করেই জানাতে হবে?’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ব্যক্তিগত অনুমতি ছাড়া বাড়ি, দোকান ও অফিসের দেয়ালে পোস্টার লাগানোর অভিযোগ; ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা

ঈদ শুভেচ্ছার নামে পোস্টার সন্ত্রাস! মনিরামপুরে দেয়ালজুড়ে পোস্টার, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আপডেট সময় : ১০:৪৬:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬