চট্টগ্রাম ০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

১৯ বছর পর ৪২ বন্ধুর মিলন, স্মৃতিচারণ, ভূরিভোজ ও প্রয়াত সহপাঠীদের স্মরণে নীরবতা পালন

১৯ বছর পর আবেগঘন মিলনমেলা: কটিয়াদী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০০৭ ব্যাচের ঈদ পুনর্মিলনী সম্পন্ন

এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:১৭:০০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ ১৯ বছর পর আবারও এক ছাদের নিচে মিলিত হলেন কিশোরগঞ্জের কটিয়াদী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০০৭ সালের এসএসসি ব্যাচের সাবেক শিক্ষার্থীরা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত ‘ঈদ পুনর্মিলনী ২০২৬’ অনুষ্ঠানটি পরিণত হয় স্মৃতিচারণ, বন্ধুত্ব এবং আবেগের এক অনন্য মিলনমেলায়।

গত ২৯ মে শুক্রবার সকাল থেকে উপজেলার মুমুরদিয়া বত্তিহাটা বিল সংলগ্ন আব্দুর রহমান রাজনের ফিসারিতে দিনব্যাপী এই পুনর্মিলনীর আয়োজন করা হয়। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা হওয়ায় আনন্দ ও উচ্ছ্বাসে মেতে ওঠেন ব্যাচের ৪২ জন বন্ধু। কৈশোরের সেই সোনালি দিনের স্মৃতি, স্কুল জীবনের নানা ঘটনা এবং হারিয়ে যাওয়া মুহূর্তগুলো স্মরণ করতে করতে অনুষ্ঠানস্থল হয়ে ওঠে প্রাণবন্ত।

অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ছিলেন মেহেদী হাসান ও নুরুল হক। তাদের পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত পুনর্মিলনীতে অংশগ্রহণকারীরা দিনভর বিভিন্ন আয়োজন উপভোগ করেন।

পুনর্মিলনীকে আরও ব্যতিক্রমী করে তুলতে বাইরের কোনো ক্যাটারিং সেবার পরিবর্তে বন্ধুরা নিজেরাই রান্নার দায়িত্ব পালন করেন। সকালের নাশতায় পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী খিচুড়ি এবং দুপুরে ছিল ভাত, মুরগির মাংস, ডাল ও ডিমের সুস্বাদু আয়োজন। একসঙ্গে রান্না ও ভোজনের মধ্য দিয়ে বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হয়ে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ হারুন অর রশিদ (আলী), আব্দুর রহমান রাজন, মোঃ সোহেল, রাকিব আহমেদ, আতিকুল ইসলাম আতিক, সুমন মিয়া, ডা. আমিনুল ইসলাম, ডা. সাজ্জাদ হোসেন, মাস্টার সাজ্জাদ হোসেন বাবু, জুয়েল সাহা, সজীব সাহা, সমিত পাল, মোঃ কাউছার, মোঃ কাশেম, মোঃ ইকবাল, জুনায়েদ শানু, মোঃ ইয়াছিন, রামিম ইসলাম সজল, মোঃ শফিকুল, ইমরান অভি, আরেফিন, ইঞ্জিনিয়ার জুবায়ের হোসেন রুবেল, ইঞ্জিনিয়ার আব্দুল আল মামুন, বুলবুল ইসলাম, শিমুল মৃধা, প্রমিত বণিক, মুন্না লাল সাহাসহ আরও অনেকে।

আনন্দঘন এই আয়োজনের মাঝেও শ্রদ্ধাভরে স্মরণ করা হয় প্রয়াত তিন সহপাঠীকে। তাদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত সবাই।
অংশগ্রহণকারীরা জানান, কর্মব্যস্ত ও যান্ত্রিক জীবনের মাঝে এমন একটি পুনর্মিলনী তাদের হৃদয়ে নতুন প্রাণের সঞ্চার করেছে। ভবিষ্যতেও বন্ধুত্বের এই বন্ধন অটুট রেখে নিয়মিত মিলিত হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

১৯ বছর পর ৪২ বন্ধুর মিলন, স্মৃতিচারণ, ভূরিভোজ ও প্রয়াত সহপাঠীদের স্মরণে নীরবতা পালন

১৯ বছর পর আবেগঘন মিলনমেলা: কটিয়াদী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০০৭ ব্যাচের ঈদ পুনর্মিলনী সম্পন্ন

আপডেট সময় : ০১:১৭:০০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬