চট্টগ্রাম ০১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন ও জনগণের সম্মিলিত উদ্যোগের আহ্বান

কচুয়ায় মাদকবিরোধী আলোচনা সভা: আইনগিরীকে মাদকমুক্ত গ্রাম গড়ার ঘোষণা ওসি আজিজুল ইসলামের

মোঃ আনোয়ার হোসেন (রাজ), কচুয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কচুয়া (চাঁদপুর), ৩০ মে ২০২৬:

মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং সমাজকে মাদকমুক্ত করতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরের কচুয়া উপজেলার আইনগিরী ও বাতাবাড়িয়া গ্রামে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ মে) বিকেলে আইনগিরী গ্রামের খানেকের মাঠে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ওসি আজিজুল ইসলাম বলেন, “মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আইনগিরী গ্রামকে মাদকমুক্ত মডেল গ্রাম হিসেবে প্রতিষ্ঠা করতে পুলিশ প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।”

তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক সংক্রান্ত তথ্য প্রদানকারীদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হাবু মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সমাজসেবক মো. গোলাম কিবরিয়া, মো. জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এ থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলা, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বাড়াতে হবে। একই সঙ্গে প্রতিটি মহল্লায় মাদকবিরোধী কমিটি গঠন এবং মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানানো হয়।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আইনগিরী ও বাতাবাড়িয়া এলাকাকে মাদকমুক্ত রাখতে প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন ও জনগণের সম্মিলিত উদ্যোগের আহ্বান

কচুয়ায় মাদকবিরোধী আলোচনা সভা: আইনগিরীকে মাদকমুক্ত গ্রাম গড়ার ঘোষণা ওসি আজিজুল ইসলামের

আপডেট সময় : ১০:৪৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬