চট্টগ্রাম ০৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

গোলাপি রং ও সোনালী চুলের কারণে বিশ্বজুড়ে আলোচনায় বাংলাদেশের বিরল অ্যালবিনো মহিষ

গোলাপি মহিষ ও সোনালী চুল: ‘ট্রাম্প মহিষ’ কিভাবে হয়ে গেল ভাইরাল তারকা

অনলাইন ডেস্ক, সারাদেশ৭১
  • আপডেট সময় : ০৬:১৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গোলাপি গায়ের রং, মাথায় সোনালী চুল এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চেহারার অদ্ভুত মিল— এমন বৈশিষ্ট্যের কারণেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ওঠা বাংলাদেশের আলোচিত অ্যালবিনো মহিষটি শেষ পর্যন্ত কোরবানি হচ্ছে না। সরকারি সিদ্ধান্তে বিরল প্রজাতির এই মহিষটিকে স্থানান্তর করা হয়েছে ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানায়।

নারায়ণগঞ্জের পাইকপাড়ার রাবেয়া এগ্রো ফার্মে লালনপালন করা প্রায় ৭০০ কেজি ওজনের চার বছর বয়সী মহিষটি ঈদুল আজহা উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জের এক ক্রেতার কাছে বিক্রি করা হয়েছিল। তবে সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হওয়া এবং নিরাপত্তাজনিত কারণে কোরবানির আগ মুহূর্তে সরকারের উচ্চ পর্যায় থেকে হস্তক্ষেপ করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় পুলিশ মহিষটিকে নিজেদের হেফাজতে নেয়। পরে প্রাণিসম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে সেটিকে জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ক্রেতাকে সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হয়েছে এবং মহিষটিকে আজীবন সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ‘অ্যালবিনিজম’ নামের বিরল জীনগত বৈশিষ্ট্যের কারণেই মহিষটির শরীরে গোলাপি বর্ণ দেখা গেছে। এছাড়া কপালের সোনালী লোমের কারণে সামাজিক মাধ্যমে একে “ট্রাম্প মহিষ” নামে ডাকা শুরু হয়।

এদিকে বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে লিখেছে, ভাইরাল খ্যাতির কারণে বাংলাদেশের ঈদের কোরবানি থেকে রেহাই পেয়েছে “ট্রাম্প মহিষ”। ফরাসি বার্তা সংস্থা এএফপি মজার ছলে মহিষটিকে “Commander in Beef” বলেও উল্লেখ করেছে।

স্কাই নিউজ, ফ্রান্স ২৪, নিউইয়র্ক পোস্ট, টাইমস অব ইন্ডিয়া, দ্য টেলিগ্রাফ, ইন্ডিয়া টুডেসহ বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যম এই ব্যতিক্রমী মহিষটির খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গোলাপি রং ও সোনালী চুলের কারণে বিশ্বজুড়ে আলোচনায় বাংলাদেশের বিরল অ্যালবিনো মহিষ

গোলাপি মহিষ ও সোনালী চুল: ‘ট্রাম্প মহিষ’ কিভাবে হয়ে গেল ভাইরাল তারকা

আপডেট সময় : ০৬:১৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬