চট্টগ্রাম ০৭:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ঈদুল আজহায় ব্যতিক্রমী মানবিক উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালেন পাঁচবিবি পৌরসভার মেয়র পদপ্রার্থী

পাঁচবিবিতে ২৭ গরু কোরবানি করে ৩২০০ অসহায়ের মাঝে মাংস বিতরণ করলেন মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডল

মোঃবাবুল হোসেন
  • আপডেট সময় : ০৩:২১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাট, পাঁচবিবি | ২৯ মে ২০২৬ : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন পাঁচবিবি পৌরসভার মেয়র পদপ্রার্থী ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল। তিনি পৌরবাসীর নামে ২৭টি গরু কোরবানি করে প্রায় ৩ হাজার ২০০ অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছেন।

শুক্রবার (২৯ মে) দুপুরে পাঁচবিবি সদরের মাস্টার মাইন্ড স্কুল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব মাংস বিতরণ করা হয়। আয়োজকদের সূত্রে জানা যায়, কোরবানির জন্য ২৭টি গরু জবাই ও মাংস প্রস্তুতের কাজে প্রায় ৩০ জন কসাই রাত ২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নিরলসভাবে কাজ করেন।

স্থানীয় সুবিধাভোগীরা জানান, আর্থিক অসচ্ছলতার কারণে এবার অনেক পরিবার কোরবানি দিতে পারেনি। এমন পরিস্থিতিতে এই উদ্যোগ তাদের ঈদের আনন্দকে আরও অর্থবহ করেছে। অনেকেই শামীম হোসেন মন্ডলের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

মেয়র পদপ্রার্থী শামীম হোসেন মন্ডল বলেন, “সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই আমার প্রধান লক্ষ্য। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং কোরবানির অংশীদার করতে এই আয়োজন করেছি।”

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি প্রভাষক শামসুল হুদা মন্ডল দুলাল, পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজলসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

স্থানীয়দের মতে, পাঁচবিবিতে এত বড় পরিসরে কোরবানির মাংস বিতরণের ঘটনা বিরল। এই আয়োজন এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ঈদুল আজহায় ব্যতিক্রমী মানবিক উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালেন পাঁচবিবি পৌরসভার মেয়র পদপ্রার্থী

পাঁচবিবিতে ২৭ গরু কোরবানি করে ৩২০০ অসহায়ের মাঝে মাংস বিতরণ করলেন মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডল

আপডেট সময় : ০৩:২১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬