চট্টগ্রাম ০৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

দোয়া, আলোচনা সভা ও খাবার বিতরণের মধ্য দিয়ে নলছিটিতে স্মরণ করা হলো জননন্দিত নেতা জুলফিকার আলি ভূট্টোকে

নলছিটিতে জুলফিকার আলি ভূট্টোর ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাহবুব হাসান, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:২৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬ ৭১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নলছিটি, ঝালকাঠি | ২৯ মে ২০২৬ :

ঝালকাঠির নলছিটিতে সাবেক জনপ্রিয় সংসদ সদস্য, দক্ষিণাঞ্চলের উন্নয়নের রূপকার ও জননন্দিত নেতা জুলফিকার আলি ভূট্টোর ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া, আলোচনা সভা ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে নলছিটির জুলফিকার আলি ভূট্টো ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত স্মরণসভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ভূট্টো কলেজ পরিবারের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত নেতার সহধর্মিণী ইসরাত সুলতানা ইলেন ভূট্টো এমপি। বক্তব্যে তিনি বলেন, “জুলফিকার আলি ভূট্টো ছিলেন সাধারণ মানুষের অকৃত্রিম নেতা। তিনি আজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন এবং নলছিটিসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর আদর্শ, সততা ও জনসেবামূলক কর্মকাণ্ড মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

আলোচনা সভায় বক্তারা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রয়াত এই নেতার রাজনৈতিক জীবন, জনসেবামূলক কর্মকাণ্ড এবং এলাকার শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ অবদান। বক্তারা বলেন, মানুষের ভালোবাসায় জুলফিকার আলি ভূট্টো আজও অম্লান হয়ে আছেন। তাঁর আদর্শ নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তাঁর কবর জিয়ারত করা হয়। বিশেষ দোয়া ও মোনাজাত শেষে উপস্থিতদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে পরিবারের সদস্য, দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দোয়া, আলোচনা সভা ও খাবার বিতরণের মধ্য দিয়ে নলছিটিতে স্মরণ করা হলো জননন্দিত নেতা জুলফিকার আলি ভূট্টোকে

নলছিটিতে জুলফিকার আলি ভূট্টোর ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:২৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬