চট্টগ্রাম ০২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

কিশোরগঞ্জের কটিয়াদীতে নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

কটিয়াদীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

এ.এস.এম হামিদ হাসান
  • আপডেট সময় : ০৭:২৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কটিয়াদী, কিশোরগঞ্জ | ২৯ মে ২০২৬ : কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার (২৯ মে) সকাল ৭টায় উপজেলার স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসানের সঞ্চালনায় এবং কটিয়াদী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মোঃ রমজান আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান নাদিম, জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি অধ্যাপক আজিজুল হক, ঢাকা দক্ষিণ থানার আমীর মাহবুবুর রহমান মাহফুজ এবং জেলা জামায়াতের ইউনিট সদস্য অধ্যাপক মাওলানা রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা ঈদের শিক্ষা ও ইসলামী মূল্যবোধ সমাজে প্রতিষ্ঠার আহ্বান জানান। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ইসলামের আদর্শ সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি দিকনির্দেশনা প্রদান করেন।

বক্তারা আরও বলেন, সমাজে ন্যায়বিচার, মানবিকতা ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কিশোরগঞ্জের কটিয়াদীতে নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

কটিয়াদীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:২৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬