চট্টগ্রাম ০৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে হাসপাতালের সেবার মান ও চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে কথা বললেন স্বাস্থ্যমন্ত্রী

রোগীর সঙ্গে খারাপ আচরণ করলে হাসপাতালের স্টাফদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল

এ এস এম হামিদ হাসান
  • আপডেট সময় : ০৬:২৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জ | ২৭ মে ২০২৬ : রোগীদের সঙ্গে খারাপ আচরণ করলে হাসপাতালের স্টাফদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। একইসঙ্গে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশের সব হাসপাতালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের কথাও জানান তিনি।
বুধবার (২৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, “রোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ বা অবহেলার অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট হাসপাতাল স্টাফদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ডাক্তারদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে।”

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, “অচিরেই দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে, যাতে হাসপাতালের পরিবেশ সুশৃঙ্খল থাকে এবং চিকিৎসকরা নিরাপদে দায়িত্ব পালন করতে পারেন।”

পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ, পুরুষ ও মহিলা ওয়ার্ড এবং রান্নাঘর ঘুরে দেখেন। তিনি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান, ওষুধ সরবরাহ ও খাবারের গুণগত মান সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় তিনি হাসপাতালের রান্নাঘরও পরিদর্শন করেন এবং রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মান নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, “রুট লেভেলে ডাক্তার ও রোগীদের আচরণ কেমন, তা দেখার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করছি। বাস্তব পরিস্থিতি বুঝতে আমরা আকস্মিকভাবে হাসপাতাল পরিদর্শন করছি।”

তিনি আরও বলেন, “স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও হাসপাতালগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারের পাশাপাশি সবাইকে সহযোগিতা করতে হবে।”

হামের প্রাদুর্ভাব প্রসঙ্গে মন্ত্রী জানান, সরকার হামের সংক্রমণ প্রতিরোধে নিরলসভাবে কাজ করছে। ইতোমধ্যে সারাদেশে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের হাম প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে। যেসব শিশু এখনও টিকা পায়নি, তাদেরও খুঁজে খুঁজে ভ্যাকসিনের আওতায় আনা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপম দাস এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে হাসপাতালের সেবার মান ও চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে কথা বললেন স্বাস্থ্যমন্ত্রী

রোগীর সঙ্গে খারাপ আচরণ করলে হাসপাতালের স্টাফদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল

আপডেট সময় : ০৬:২৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬