চট্টগ্রাম ০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

জনদুর্ভোগ নিরসনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে সড়ক উন্নয়ন কার্যক্রম

হরিরামপুরে মোল্লা শাহিনের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার, জনদুর্ভোগ লাঘবে যুবদল-ছাত্রদলের উদ্যোগ

মোহাম্মদ আলী
  • আপডেট সময় : ০৬:১১:১৫ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জ | ২৭ মে ২০২৬ : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তা সংস্কার কার্যক্রম পরিচালনা করেছেন স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত’র দিকনির্দেশনায় এবং উপজেলা যুবদলের সদস্য সচিব ও সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আবু শাহাদাত মোঃ শাহিন (মোল্লা শাহিন)-এর নেতৃত্বে বলড়া মোড় সংলগ্ন সড়কে এ সংস্কার কাজ সম্পন্ন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমের আগে রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। সেই প্রেক্ষাপটে রাজনৈতিক নেতাকর্মীদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সড়ক সংস্কারের কাজ শুরু করা হয়।

রাস্তা সংস্কার কার্যক্রমে অংশগ্রহণ করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ইমরান, বলড়া ইউনিয়ন যুবদলের সভাপতি রেজাউল মৃধা, সহ-সভাপতি মোঃ আক্কাস আলী, যুবদল নেতা জাহিদ ও শেখ জসিম।
এছাড়াও উপস্থিত ছিলেন চালা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মুকুল হোসেন, বয়ড়া ইউনিয়ন যুবদল নেতা সেন্টু মিয়া, উপজেলা ছাত্রদল নেতা মোঃ অনিক এবং রামকৃষ্ণপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ জনিসহ স্থানীয় নেতাকর্মীরা।

উপজেলা যুবদলের সদস্য সচিব আবু শাহাদাত মোঃ শাহিন (মোল্লা শাহিন) বলেন, “জনদুর্ভোগ নিরসনে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত’র দিকনির্দেশনায় আমরা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারের কাজ করছি।”

তিনি আরও বলেন, “জনবান্ধব ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সাধারণ মানুষের পাশে থেকে কাজ করাই আমাদের মূল লক্ষ্য।”

স্থানীয়রা জানান, রাজনৈতিক কর্মীদের এমন উদ্যোগ এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে এবং দ্রুত রাস্তা সংস্কারের কারণে সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জনদুর্ভোগ নিরসনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে সড়ক উন্নয়ন কার্যক্রম

হরিরামপুরে মোল্লা শাহিনের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার, জনদুর্ভোগ লাঘবে যুবদল-ছাত্রদলের উদ্যোগ

আপডেট সময় : ০৬:১১:১৫ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬