চট্টগ্রাম ০৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

রাণীশংকৈলে খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন শেষে রামরাই দিঘিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার আশ্বাস জেলা প্রশাসকের

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে জেলা প্রশাসক, পর্যটন সম্ভাবনা ও পরিবেশ রক্ষায় গুরুত্বারোপ

মো. আরফান আলী
  • আপডেট সময় : ০৯:০৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও, রাণীশংকৈল | ২৬ মে ২০২৬ : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় চলমান খাল পুনঃখনন কার্যক্রম ও ঐতিহ্যবাহী রামরাই দিঘি পরিদর্শন করেছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।

মঙ্গলবার (২৬ মে) সকাল প্রায় ১১টার দিকে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় খাল খনন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জেলা প্রশাসক বলেন, খাল পুনঃখননের মাধ্যমে বর্ষা মৌসুমে পানি সংরক্ষণ সম্ভব হলে তা কৃষি, মৎস্যচাষ ও দৈনন্দিন কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি খালের স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় খালের পাড়ে ব্যাপক বৃক্ষরোপণের আহ্বান জানান।

পরবর্তীতে তিনি উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী রামরাই দিঘি পরিদর্শন করেন। এসময় দিঘিটিকে স্থানীয় পর্যটনের সম্ভাবনাময় কেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
পরিদর্শন শেষে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন জেলা প্রশাসক।

সভায় শিক্ষার্থীদের বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ, সামাজিক ও নৈতিক অবক্ষয় প্রতিরোধ এবং শিশুদের ছোটবেলা থেকেই সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এছাড়া মাদকাসক্তি, কিশোর অপরাধ ও আত্মহত্যার মতো সামাজিক সমস্যার ভয়াবহতা তুলে ধরে সচেতনতা বৃদ্ধিতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানান জেলা প্রশাসক।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, খাল পুনঃখনন ও রামরাই দিঘির উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলে এলাকার কৃষি, পরিবেশ ও পর্যটন খাতে ইতিবাচক পরিবর্তন আসবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রাণীশংকৈলে খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন শেষে রামরাই দিঘিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার আশ্বাস জেলা প্রশাসকের

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে জেলা প্রশাসক, পর্যটন সম্ভাবনা ও পরিবেশ রক্ষায় গুরুত্বারোপ

আপডেট সময় : ০৯:০৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬