চট্টগ্রাম ০৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

আইন-শৃঙ্খলা উন্নয়ন, মাদক ও অপরাধ দমনে কার্যকর ভূমিকার স্বীকৃতি পেলেন সালথা থানার ওসি মোঃ বাবলুর রহমান খান

সালথা থানার ওসি বাবলুর রহমান খান ৫ মাসে দুইবার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

মোঃ ইলিয়াছ খান
  • আপডেট সময় : ১১:২৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুর | ২৬ মে ২০২৬ : ফরিদপুরের সালথা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের মাত্র পাঁচ মাসের মধ্যেই দুইবার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন মোঃ বাবলুর রহমান খান।

আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদকবিরোধী অভিযান, দাঙ্গা-হাঙ্গামা নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে কার্যকর ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।

ফরিদপুর জেলার পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম খান জেলার বিভিন্ন থানার সার্বিক কার্যক্রম মূল্যায়ন করে তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচন করেন বলে জানা গেছে।
সালথা থানায় যোগদানের পর থেকেই ওসি বাবলুর রহমান খান উপজেলায় মাদক, চোরাচালান, জুয়া, চাঁদাবাজি, দাঙ্গা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেন।

তার নেতৃত্বে পরিচালিত একাধিক অভিযানে বিভিন্ন অপরাধী গ্রেপ্তার হয়েছে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের মতে, অপরাধী যেই হোক না কেন, ওসি বাবলুর রহমান খান আইনের আওতায় আনতে কোনো ধরনের ছাড় দেননি। অপরাধ সংঘটিত হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি আইনগত ব্যবস্থা গ্রহণে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

সালথা উপজেলার সাধারণ মানুষ তার এই সফলতা ও সাহসী কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা বলেন, “ওসি বাবলুর রহমান খান দায়িত্ব নেওয়ার পর থেকে এলাকায় অপরাধ অনেকটাই কমেছে। সাধারণ মানুষ এখন আগের চেয়ে বেশি নিরাপদ অনুভব করছেন।”

এলাকাবাসী আরও জানান, মাদক, টেন্ডারবাজি, চাঁদাবাজি ও বিভিন্ন সামাজিক অপরাধ দমনে তার ভূমিকা প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি একইভাবে আইন-শৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবেন।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল মনে করেন, একজন দক্ষ ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার আন্তরিক প্রচেষ্টা থাকলে একটি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন সম্ভব। সালথা থানার বর্তমান পরিস্থিতি তারই উদাহরণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আইন-শৃঙ্খলা উন্নয়ন, মাদক ও অপরাধ দমনে কার্যকর ভূমিকার স্বীকৃতি পেলেন সালথা থানার ওসি মোঃ বাবলুর রহমান খান

সালথা থানার ওসি বাবলুর রহমান খান ৫ মাসে দুইবার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

আপডেট সময় : ১১:২৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬