চট্টগ্রাম ০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

ঈদুল আজহা উপলক্ষে অর্ধশতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

কুমিল্লার বুড়িচংয়ে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, সৈয়দা রাণী-মা কল্যাণ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:১৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলায় অর্ধশতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সৈয়দা রাণী-মা কল্যাণ ফাউন্ডেশন। মানবিক এই উদ্যোগে সহযোগিতা করে বুড়িচং প্রেসক্লাব।

মঙ্গলবার (২৬ মে) সকালে বুড়িচং প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত মানুষের হাতে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। ঈদের আনন্দ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান আয়োজকরা।

বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল তেল, চিনি, আতপ চাল, পেঁয়াজ, মশলা, সেমাই, কিশমিশ, দুধসহ বিভিন্ন খাদ্যপণ্য।
অনুষ্ঠানে বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল হক বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া, কুমিল্লা জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ও বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।

আরও উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ শাফি, অর্থ সম্পাদক মোঃ ফয়েজ আহমদ, সদস্য মারুফ হোসেনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

বক্তারা এ সময় সৈয়দা রাণী-মা কল্যাণ ফাউন্ডেশনের পরিচালকের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। পাশাপাশি ভবিষ্যতেও সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
স্থানীয়দের মতে, ঈদকে সামনে রেখে এমন উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ঈদুল আজহা উপলক্ষে অর্ধশতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

কুমিল্লার বুড়িচংয়ে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, সৈয়দা রাণী-মা কল্যাণ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ

আপডেট সময় : ১০:১৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬