চট্টগ্রাম ১১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ঢাকা-আমতলী-কুয়াকাটা মহাসড়কের চুনাখালী ব্রিজ এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১, আহত চালক

আমতলীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: চাকা ফেটে ব্রিজে ধাক্কা, পিকআপ হেল্পার নিহত

মাইনুল ইসলাম রাজু
  • আপডেট সময় : ০৬:৫৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আমতলী, বরগুনা | ২৬ মে ২০২৬ : বরগুনার আমতলীতে ঢাকা-আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক পিকআপ হেল্পার নিহত এবং চালক গুরুতর আহত হয়েছেন। দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে চুনাখালী ব্রিজে সজোরে ধাক্কা লাগলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার (২৬ মে) সকাল আনুমানিক ৬টার দিকে আমতলী উপজেলার চুনাখালী ব্রিজ সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি হলেন পিকআপের হেল্পার মো. আজাদ মোল্লা (২৭)। তিনি টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার ফুলকি গ্রামের বাসিন্দা এবং আউয়ুব মোল্লার ছেলে। আহত চালক মেহেদী (২৮) একই জেলার সফিপুর উপজেলার বেথুয়া গ্রামের আব্বাস মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাঠের ফার্নিচার বোঝাই একটি পিকআপ ভ্যান বরগুনার আমতলীর দিকে যাচ্ছিল। পথে চুনাখালী ব্রিজ এলাকায় পৌঁছালে গাড়িটির সামনের বাম পাশের চাকা হঠাৎ ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পিকআপটি ব্রিজের সঙ্গে সজোরে ধাক্কা খায়।
সংঘর্ষের ফলে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও হেল্পার গাড়ির ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে গাড়ির দরজা কেটে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারের সময় ঘটনাস্থলেই হেল্পার আজাদ মোল্লার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় চালক মেহেদীকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। চাকা ফেটে যাওয়ার পর মুহূর্তের মধ্যেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে আছড়ে পড়ে। দুর্ঘটনার বিকট শব্দে আশপাশের মানুষ ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজমুল হোসেন বলেন, “হেল্পার আজাদকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।”

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মোহাম্মদ হাচনাইন পারভেজ জানান, নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে, স্থানীয়রা মহাসড়কে যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ ও নিয়মিত যানবাহনের ফিটনেস পরীক্ষা জোরদারের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ঢাকা-আমতলী-কুয়াকাটা মহাসড়কের চুনাখালী ব্রিজ এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১, আহত চালক

আমতলীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: চাকা ফেটে ব্রিজে ধাক্কা, পিকআপ হেল্পার নিহত

আপডেট সময় : ০৬:৫৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬